মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মদন (নেত্রকোনা) প্রতিনিধি

সারাদেশ

নেত্রকোনার মদনে গরু আনতে গিয়ে আমিনূল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। রোববার সকালে বাড়ির সামনের হাওরে

2026-05-24T16:05:58+00:00
2026-05-24T16:05:58+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মদনে গরু আনতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
রোববার, ২৪ মে, ২০২৬, ৪:০৫ পিএম 
প্রতীকী ছবি
নেত্রকোনার মদনে গরু আনতে গিয়ে আমিনূল ইসলাম এরশাদ (৬৫) নামে এক কৃষক বজ্রপাতে মারা গেছেন। রোববার সকালে বাড়ির সামনের হাওরে এ ঘটনা ঘটে। আমিনূল ইসলাম এরশাদ  উপজেলার তিয়শ্রী ইউনিয়নের বাগজান গ্রামের মৃত এলাহি নেওয়াজ খানের ছেলে। মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ।

সাবেক ইউপি সদস্য মনসুর আহমেদ  জানান, সকালে বাড়ির সামনের হাওর থেকে গরু আনতে  গেলে হঠাৎ বজ্রপাতে অচেতন হয়ে পড়েন আমিনূল ইসলাম এরশাদ। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মদন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

রোববার মদন থানার ওসি তদন্ত অসীম  কুমার জানান, বজ্রপাতে এক কৃষক মারা গেছেন। থানায় একটি অপমৃত্যু মামলা হবে।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাদির হোসেন শামীম জানান, আমি শোনেছি বজ্রপাতে একজন  কৃষক মারা গেছেন। মৃত ব্যক্তির পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা করা হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: