হিলি সীমান্তে ২ হাজার অ্যাম্পুলসহ আটক ২

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।রোববার (২৪ মে) গভীর

2026-05-24T13:27:49+00:00
2026-05-24T13:27:49+00:00
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
হিলি সীমান্তে ২ হাজার অ্যাম্পুলসহ আটক ২
দিনাজপুর প্রতিবেদক
রোববার, ২৪ মে, ২০২৬, ১:২৭ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের হিলি সীমান্ত এলাকায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ হাজার অ্যাম্পুলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। 

রোববার (২৪ মে) গভীর রাতে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, হিলির ধরন্দা ফকিরপাড়া এলাকার আযাদ খানের ছেলে সুরুজ খান (৪৫) এবং বালুর চর এলাকার মৃত হাসান আলীর ছেলে রবিউল ইসলাম (২৬)।

হাকিমপুর হিলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে হিলি সিপি থেকে বাজার রোড এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী মাদক কেনাবেচার উদ্দেশ্যে অবস্থান করছে। খবর পেয়ে পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে।

তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া করে দুইজনকে আটক করে। পরে তাদের বহন করা দুটি ব্যাগ তল্লাশি করে ২ হাজার অ্যাম্পুল উদ্ধার করা হয়।

ওসি বলেন, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: