বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না: রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।শুক্রবার (২২ মে)

2026-05-22T17:03:39+00:00
2026-05-22T17:03:39+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
রাজনীতি
বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না: রুমিন ফারহানা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ৫:০৩ পিএম 
সংগৃহীত ছবি
বিএনপির জবাবদিহিতা মানুষের কাছে, যুক্তরাষ্ট্রের কাছে না বলে মন্তব্য করেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা।

শুক্রবার (২২ মে) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক রাষ্ট্র পরিষদ আয়োজিত 'বিএনপি সরকারের তিন মাস-প্রাপ্তি ও প্রত্যাশা' শীর্ষক আলোচনা সভায় রুমিন ফারহানা এ কথা বলেন।  

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি ইতিহাসের সবচেয়ে বাজে চুক্তি। সংসদে আলোচনা দরকার। জাতীয় ঐকমত্য গড়ে তুলে এ চুক্তি থেকে সরে আসা উচিৎ।

এ সময় তারেক রহমান অন্তর্ভুক্তিমূলক দেশ গঠন করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

রুমিন ফারহানা বলেন, এ বছরের ডিসেম্বরের মধ্যে গঙ্গার পানি চুক্তি করা লাগবে। পদ্মা ব্যারেজ ইতিবাচক। তিস্তা পানি ব্যবস্থাপনাও ভালো উদ্যোগ। ৫৪টি নদীর ন্যায্য অধিকার নিয়ে আলোচনা দরকার। সমতা ন্যায্য অধিকারের ভিত্তিতে ভারতের সঙ্গে অমীমাংসিত বিষয়গুলো সমাধান হোক। পশ্চিমবঙ্গে বিজেপির উত্থানের পর উস্কানি দিচ্ছে। আমরা তাদের এসব ফাঁদে পা দিবো না। এতে আমাদেরই বিপদ হবে।
 


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: