শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।জাতীয়

2026-05-22T11:39:56+00:00
2026-05-22T11:39:56+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
জাতীয়
শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
ভোরের ডাক ডেস্ক
শুক্রবার, ২২ মে, ২০২৬, ১১:৩৯ এএম 
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমান শনিবার (২৩ মে) ময়মনসিংহ জেলা সফরে যাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ মে) প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এই তথ্য জানা গেছে।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপনকে কেন্দ্র করে ময়মনসিংহের ত্রিশাল এখন উৎসবের নগরী। আর সেই আয়োজনে যোগ দিতে শনিবার ময়মনসিংহে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাকে স্বাগত জানাতে প্রস্তুত পুরো ময়মনসিংহবাসী।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ত্রিশালসহ জেলার গুরুত্বপূর্ণ সড়ক, অনুষ্ঠানস্থল ও জনসমাগম এলাকায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কজুড়ে টানানো হয়েছে বর্ণিল ব্যানার, ফেস্টুন ও তোরণ। সাজসজ্জায় নতুন রূপ পেয়েছে ত্রিশাল পৌর শহর, সরকারি নজরুল একাডেমি মাঠ, দারোগা বাড়ি ও আশপাশের এলাকা।

প্রশাসন সূত্রে জানা গেছে, শনিবার (২৩ মে) দুপুর ১২টায় প্রধানমন্ত্রী ত্রিশাল উপজেলার বৈলর ইউনিয়নে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত ‘ধরার খাল’ বা বৈলর খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করবেন। সেখানে সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

এরপর দুপুর ২টায় ত্রিশাল নজরুল ডাকবাংলোয় সংক্ষিপ্ত বিরতি নেবেন। বিকেল ৩টায় সরকারি নজরুল একাডেমি মাঠে জাতীয় কবির জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

এ সময় দেশের বিশিষ্ট কবি, সাহিত্যিক, সংস্কৃতিকর্মী ও বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

পরে বিকেল ৫টায় ত্রিশাল নজরুল অডিটোরিয়ামে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ ও মহানগর বিএনপির সাংগঠনিক সভায় অংশ নেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সবশেষ সন্ধ্যা সাড়ে ৬টায় তিনি সড়কপথে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

স্থানীয় সূত্র জানায়, ২০০৬ সালের পর এবারই প্রথম জাতীয়ভাবে ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উদযাপিত হচ্ছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ উৎসবকে কেন্দ্র করে নজরুল একাডেমি মাঠে বসেছে বিশাল গ্রামীণ মেলা ও নজরুল বইমেলা। ইতোমধ্যে পাঁচ শতাধিক স্টল বসানো হয়েছে সেখানে।

মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজও প্রায় শেষ পর্যায়ে। মূল অনুষ্ঠানস্থলে বসানো হয়েছে আধুনিক সাউন্ড সিস্টেম, আলোকসজ্জা ও দর্শনার্থীদের জন্য বিশেষ বসার ব্যবস্থা।

প্রধানমন্ত্রীর সফর ঘিরে নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বৈলর, নজরুল একাডেমি মাঠ ও নজরুল অডিটোরিয়ামসহ গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ, র‌্যাব ও গোয়েন্দা সদস্য মোতায়েন করা হয়েছে।

ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত সিদ্দিকী বলেন, প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে প্রশাসনের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা, যানবাহন চলাচল ও অনুষ্ঠান ব্যবস্থাপনায় সার্বক্ষণিক কাজ করছি।

স্থানীয় সংসদ সদস্য ডা. মাহবুবুর রহমান লিটন ও উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক বলেন, জাতীয় এ আয়োজনের মাধ্যমে ত্রিশালের উন্নয়ন সম্ভাবনার নতুন দুয়ার উন্মোচিত হবে এবং প্রধানমন্ত্রী জনগণের জন্য নতুন কোনো উন্নয়ন উপহার ঘোষণা করতে পারেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: