‘সচিবালয় বিলুপ্ত করা বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’

অনলাইন ডেস্ক

রাজনীতি

জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত

2026-05-21T18:27:02+00:00
2026-05-21T18:27:02+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
রাজনীতি
‘সচিবালয় বিলুপ্ত করা বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত’
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬, ৬:২৭ পিএম 
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির
জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য ও আইনজীবী শিশির মনির বলেছেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করে সেটিকে আইন মন্ত্রণালয়ের অধীনে আনার সিদ্ধান্ত বিচার বিভাগের স্বাধীনতার ওপর সরাসরি আঘাত এবং এটি ‘কালো দিন’ হিসেবে বিবেচিত হবে।

বৃহস্পতিবার (২১ মে) মগবাজারে দলীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠার দীর্ঘ প্রচেষ্টার অংশ হিসেবে ২০০৭ সালে ম্যাজিস্ট্রেসি পৃথকীকরণ এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন গঠন করা হয়। পরে আদালতের নির্দেশনার পর পৃথক বিচার বিভাগীয় সচিবালয় গঠনের উদ্যোগ নেওয়া হলেও সরকার তা বাতিল করেছে।

তার অভিযোগ, বিচারকদের বদলি, পদোন্নতি, ছুটি ও শৃঙ্খলা সংক্রান্ত বিষয় আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থাকায় বিচারকদের স্বাধীনভাবে কাজ করা বাধাগ্রস্ত হয়। নতুন সচিবালয়ের মাধ্যমে এসব বিষয় সুপ্রিম কোর্টের অধীনে আনার উদ্যোগ নেওয়া হয়েছিল, পাশাপাশি বাজেট অনুমোদন ও বিচারক সংখ্যা বৃদ্ধির ক্ষমতাও দেওয়া হয়েছিল—যা পরে প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, বিচারকদের জন্য আলাদা আচরণবিধি থাকায় অনিয়ম হলে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব, তাই প্রশাসনিক নিয়ন্ত্রণ সরকারের হাতে রাখা স্বাধীন বিচার ব্যবস্থার সঙ্গে সাংঘর্ষিক।

তিনি আরও বলেন, জুলাই সনদে স্বাধীন বিচার বিভাগ নিশ্চিতের কথা বলে সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করা জাতির সঙ্গে বিশ্বাস ভঙ্গের সামিল। বিচারক এবং বিচারকাজকে নিয়ন্ত্রণের সূক্ষ্ম উদ্দেশ্যে সরকার এটি করেছে বলে মনে করে জামায়াত।

অনুষ্ঠানে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, সরকার পূর্ববর্তী শাসনামলের মতোই একই পথে এগোচ্ছে এবং তা অব্যাহত থাকলে রাজনৈতিক পরিণতি ভোগ করতে হতে পারে।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: