মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস

অনলাইন ডেস্ক

খেলা

ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনালে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল বসুন্ধরা কিংস। দুবার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিং

2026-05-20T20:53:58+00:00
2026-05-20T20:54:43+00:00
  শনিবার, ১৮ জুলাই ২০২৬,
৩ শ্রাবণ ১৪৩৩
 
শনিবার, ১৮ জুলাই ২০২৬
খেলা
ফেডারেশন কাপ
মোহামেডানকে হারিয়ে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস
অনলাইন ডেস্ক
বুধবার, ২০ মে, ২০২৬, ৮:৫৩ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৮:৫৪ পিএম
আবারও ফেডারেশন কাপ জিতেছে বসুন্ধরা কিংস। ছবি বাফুফে
ফেডারেশন কাপের হাইভোল্টেজ ফাইনালে দারুণ প্রত্যাবর্তনের গল্প লিখল বসুন্ধরা কিংস। দুবার পিছিয়ে পড়েও ব্রাজিলিয়ান স্ট্রাইকার দরিয়েলতন গোমেজের হ্যাটট্রিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবকে ৩-২ গোলে হারিয়ে টানা তৃতীয়বারের মতো ফেডারেশন কাপ জিতেছে কিংস। চলতি মৌসুমে এটি তাদের তৃতীয় শিরোপাও।

ফ্লাডলাইটের আলোয় ঝলমলে গ্যালারি, দুই দলের সমর্থকদের ঢাক-ঢোল আর উচ্ছ্বাসে জমে ওঠে ফাইনালের পরিবেশ। গ্যালারির এক পাশে দেখা যায় মোহামেডানের প্রয়াত কিংবদন্তি সমর্থক আতাউর রহমান ‘আতা ভাই’-এর বিশাল প্রতিকৃতিও।

নিরাপত্তা ইস্যুতে কিছু নাটকীয়তার পর শেষ পর্যন্ত ম্যাচটি অনুষ্ঠিত হয় কিংস অ্যারেনায়। শুরুতেই চমক দেখায় মোহামেডান। পঞ্চম মিনিটে ফ্রি কিক থেকে উজবেক মিডফিল্ডার মোজাফফরভ গোল করে দলকে এগিয়ে নেন। তবে তিন মিনিট পরই পেনাল্টি থেকে গোল করে সমতা ফেরান দরিয়েলতন।

২৩ মিনিটে আবার পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু এবার মোজাফফরভের শট ঠেকিয়ে দেন কিংস গোলকিপার মেহেদী হাসান শ্রাবণ। সেই সুযোগ হাতছাড়া হলেও ৩৫ মিনিটে সৌরভের গোলে আবারও ২-১ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালোরা।

বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। ৫০ মিনিটে অফসাইড ট্র্যাপ ভেঙে দরিয়েলতন নিজের দ্বিতীয় গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপর ৭৫ মিনিটে আবারও একইভাবে ডিফেন্স ভেদ করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ফেডারেশন কাপে দরিয়েলতনের গোলসংখ্যা এখন ১২। বাংলাদেশ প্রিমিয়ার লিগে এরই মধ্যে করেছেন ১৭ গোল।

২০২৩ সালে ১৪ বছর পর ফেডারেশন কাপ জিতেছিল মোহামেডান। এবারও শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত হতাশ হতে হয়েছে তাদের। অন্যদিকে গত সাত মৌসুমে এটি বসুন্ধরা কিংসের পঞ্চম ফেডারেশন কাপ শিরোপা। এর আগে চলতি মৌসুমে তারা বাংলাদেশ প্রিমিয়ার লিগ ও চ্যালেঞ্জ কাপও জিতেছে।


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: