ঢাকার রাস্তায় আমেরিকান পতাকাশোভিত রিকশা

অনলাইন ডেস্ক

রাজধানী

যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাসের উদ্যোগে লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন

2026-05-20T17:13:55+00:00
2026-05-20T17:14:25+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাজধানী
ঢাকার রাস্তায় আমেরিকান পতাকাশোভিত রিকশা
অনলাইন ডেস্ক
বুধবার, ২০ মে, ২০২৬, ৫:১৩ পিএম  আপডেট: ২০.০৫.২০২৬ ৫:১৪ পিএম
সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানী ঢাকায় মার্কিন দূতাবাসের উদ্যোগে লাল, সাদা আর নীল রঙে সাজানো ৫০টি বিশেষ রিকশার উদ্বোধন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন। 

বুধবার (২০ মে) রাজধানীতে এক অনুষ্ঠানে এসব রিকশার যাত্রা শুরু হয়। 

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বিশেষ এই রিকশার কিছু ছবি পোস্ট করেছেন। ছবিতে দেখা যায়, রিকশাগুলোকে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার সঙ্গে মিল রেখে লাল, সাদা ও নীল রঙে রাঙানো হয়েছে।

এই উদ্যোগের মাধ্যমে বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বন্ধুত্ব ও সাংস্কৃতিক সম্পর্কের বার্তা তুলে ধরার কথা জানিয়ে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।

যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার রঙে সাজানো রিকশাগুলো শুধু আমেরিকান ঐতিহ্য ও উৎসবের প্রতীক নয়; ঢাকার জনপ্রিয় এই বাহনটির মাধ্যমে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও অংশীদারিত্বের বার্তাও ছড়িয়ে পড়বে। উদ্বোধনী অনুষ্ঠানে রাষ্ট্রদূত নিজেও একটি রিকশায় চড়ে এ উদযাপনে অংশ নেন।

মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বলেন, এই উদ্যোগ দুই দেশের মানুষের মধ্যকার সহযোগিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত।

আয়োজকরা জানান, আগামী কয়েক সপ্তাহ রাজধানীর বিভিন্ন সড়কে দেখা মিলবে এসব রিকশার। এটি যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের স্বাধীনতা সংগ্রাম ও অগ্রযাত্রাকে উদযাপন করবে, পাশাপাশি বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের গভীর সম্পর্কের কথাও স্মরণ করিয়ে দেবে।

উল্লেখ্য, আগামী ৪ জুলাই যুক্তরাষ্ট্র তার স্বাধীনতার ২৫০তম বার্ষিকী উদযাপন করবে। ১৭৭৬ সালে স্বাধীনতার ঘোষণাপত্র গৃহীত হওয়ার ২৫০ বছর পূর্তি উপলক্ষ্যে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: