রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত ২ সাংবাদিক

অনলাইন ডেস্ক

রাজধানী

ঢাকার উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩

2026-07-16T15:23:48+00:00
2026-07-16T15:23:48+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
রাজধানী
রাজধানীর উত্তরায় বাসচাপায় নিহত ২ সাংবাদিক
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:২৩ পিএম 
সংগৃহীত ছবি
ঢাকার উত্তরায় বিশ্বকাপ ফুটবল খেলা দেখে বাসায় ফেরার পথে বাস চাপায় দুই সাংবাদিক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (১৬ জুলাই) ভোররাতে উত্তরা ৩ নম্বর সেক্টরের জসিমউদ্দীন বাসস্ট্যান্ড এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন প্রাণের বাংলাদেশ পত্রিকার সাংবাদিক রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্ত পত্রিকার সাংবাদিক শাকিবুল হাসান। তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুর।

জানা গেছে, আর্জেন্টিনা-ইংল্যান্ডের বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ বড় পর্দায় উপভোগ করার পর মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন তারা। উত্তরার জসিমউদ্দীন মোড় থেকে রাজলক্ষ্মী এলাকার মাঝামাঝি পৌঁছালে একটি দ্রুতগতির বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

নিহত শাকিবুল হাসান উত্তরা প্রেস ক্লাবের অর্থ সম্পাদক এবং রবিউল আলম রাজু একই সংগঠনের আপ্যায়ন বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন।

ওসি মোহাম্মদ খালিদ মুনসুর জানান, দুর্ঘটনায় জড়িত বাসটি শনাক্ত এবং ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: