নবাবগঞ্জে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে।মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায়

2026-05-19T20:08:09+00:00
2026-05-19T20:08:09+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নবাবগঞ্জে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
দিনাজপুর প্রতিবেদক
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৮:০৮ পিএম 
সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ফিক্সড চিমনি ইটভাটা গুঁড়িয়ে দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজ্জাদ জাহিদ রাতুল। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ রুনায়েত আমিন রেজা এবং দিনাজপুর কার্যালয়ের সহকারী পরিচালক বদরুন নাহার সীমা।

অভিযান চলাকালে উপজেলার A O L ইটভাটা-এর মালিক আনোয়ার হোসেন এবং M M B ইটভাটা-এর মালিক মোঃ লিয়াকতের মালিকানাধীন দুইটি ফিক্সড চিমনি ইটভাটার চিমনি গুঁড়িয়ে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পরিবেশগত ছাড়পত্র ছাড়া পরিচালিত অবৈধ ফিক্সড চিমনি ইটভাটার বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ ব্যবস্থা নেওয়া হয়েছে। পরিবেশ দূষণ রোধে সরকার ঘোষিত নীতিমালা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তারা।

জানা গেছে, ঢাকা থেকে আসা পরিবেশ অধিদপ্তরের একটি বিশেষ টিম সরাসরি এ অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: