জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ

গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা

সারাদেশ

প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং। জাফলংয়ের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের আকর্ষণীয় করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ

2026-05-18T13:37:25+00:00
2026-05-18T13:37:25+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
জাফলংয়ের সৌন্দর্য বর্ধনে উপজেলা প্রশাসনের নানা উদ্যোগ
গোয়াইনঘাট (সিলেট) সংবাদদাতা
সোমবার, ১৮ মে, ২০২৬, ১:৩৭ পিএম 
সংগৃহীত ছবি
প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসেবে খ্যাত সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং। জাফলংয়ের সৌন্দর্য বর্ধন এবং দর্শনার্থীদের আকর্ষণীয় করতে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে গোয়াইনঘাট উপজেলা প্রশাসন। জাফলংয়ে আগত পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় ও মনোরম পরিবেশ নিশ্চিত করতে বিজিবি ক্যাম্পের সিড়ির পাশে নির্মাণ করা হচ্ছে দৃষ্টিনন্দন গেইট, বসার জন্য বেঞ্চ, গাছ ঘিরে গোল চত্বর এবং ফটো গ্যালারি।

রোববার বিকেলে এসব স্থাপনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী। 

এ সময় সংগ্রাম বিওপির ক্যাম্প কমান্ডার শহীদুল ইসলাম, গোয়াইনঘাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. করিম মাহমুদ লিমন, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল মন্নান, গোয়াইনঘাট প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মিনহাজ মির্জাসহ পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন জানায়, জাফলংয়ে প্রতিদিন ভ্রমণে বিপুল সংখ্যক দেশি-বিদেশি পর্যটক আসেন। পর্যটকদের জন্য পরিচ্ছন্ন, নান্দনিক ও আরামদায়ক পরিবেশ গড়ে তুলতেই এসব উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে নতুন গেইট ও ফটো গ্যালারি পর্যটকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে কাজ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, জাফলং বাংলাদেশের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি পর্যটন এলাকা। এর সৌন্দর্য রক্ষা ও পর্যটকদের সুবিধা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও পর্যটনবান্ধব বিভিন্ন উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা প্রশাসনের এই পদক্ষেপ গুলোর ফলে ভ্রমণ দর্শনার্থীদের নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য যেমন বৃদ্ধি পাবে ঠিক তেমনই পর্যটন কেন্দ্রের পরিবেশ আগের চেয়ে আরও আকর্ষণীয় ও উপভোগ্য হয়ে উঠবে বলে মনে করেন জাফলংয়ে আগত পর্যটকরা।

জাফলং পর্যটন কেন্দ্রের সৌন্দর্য বর্ধন, পরিবেশ সংরক্ষণ ও অবকাঠামোগত উন্নয়নে উপজেলা প্রশাসনের নেওয়া এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় পর্যটন সংশ্লিষ্টদের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: