​লামায় নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে এস্কেভেটর দিয়ে কাটা হচ্ছে পাহাড়

লামা (বান্দরবান) প্রতিনিধি

সারাদেশ

বান্দরবানের লামা উপজেলায় নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুটি এস্কেভেটর ব্যবহার করে দিনের পর দিন

2026-05-18T12:31:09+00:00
2026-05-18T12:31:09+00:00
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
​লামায় নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে এস্কেভেটর দিয়ে কাটা হচ্ছে পাহাড়
লামা (বান্দরবান) প্রতিনিধি
সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:৩১ পিএম 
সংগৃহীত ছবি
বান্দরবানের লামা উপজেলায় নতুন ইটভাটা স্থাপনের উদ্দেশ্যে পাহাড় কাটার অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, দুটি এস্কেভেটর ব্যবহার করে দিনের পর দিন পাহাড় কেটে প্রায় ১০ একর এলাকা সমতল করা হয়েছে, যা পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে।

উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্ল্যা ঝিরি এলাকায় এই কর্মকাণ্ড চলছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পরিবেশ অধিদপ্তরে লিখিত অভিযোগ দায়ের করেছেন স্থানীয় বাসিন্দা মো. ওসমান গনি।

অভিযোগে বলা হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বেআইনিভাবে পাহাড় কেটে সেখানে ভবিষ্যতে ইটভাটা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন। পাহাড় কাটার ফলে প্রাকৃতিক বন, ঝিরি, জলধারা ও জীববৈচিত্র্য ক্ষতিগ্রস্ত হচ্ছে।

অভিযোগকারী জানান, জমিটি যৌথভাবে কেনা হলেও পরবর্তীতে প্রতারণার মাধ্যমে পাহাড় কেটে ফেলা হচ্ছে। ইতোমধ্যে বড় অংশ সমতল করে ফেলা হয়েছে বলে দাবি করেন তিনি।

স্থানীয়দের আশঙ্কা, অবাধ পাহাড় কাটার কারণে এলাকায় ভূমিধস, পানি সংকট ও পরিবেশ বিপর্যয়ের ঝুঁকি বাড়তে পারে। তারা দ্রুত তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে অভিযুক্ত ব্যক্তি অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, ব্যক্তিগত বিরোধের জেরে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হয়েছে। প্রশাসন তদন্ত করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে বলেও দাবি করেন তিনি।

এ বিষয়ে বান্দরবান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক নুর হাসান সজিব এ-র মোবাইলে কল রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: