রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ, ভোগান্তি

অনলাইন ডেস্ক

সারাদেশ

রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ

2026-05-18T12:10:11+00:00
2026-05-18T12:12:03+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
রাজশাহীতে সব রুটের বাস চলাচল বন্ধ, ভোগান্তি
অনলাইন ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ১২:১০ পিএম  আপডেট: ১৮.০৫.২০২৬ ১২:১২ পিএম
সংগৃহীত ছবি
রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি গঠন নিয়ে দ্বন্দ্বের জেরে রাজশাহী থেকে দূরপাল্লা ও আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। 

সোমবার (১৮ মে) সকাল সাড়ে আটটা থেকে শ্রমিকদের একটি অংশ হঠাৎ করেই কর্মবিরতি শুরু করায় ঢাকাসহ বিভিন্ন গন্তব্যের যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় বাসস্ট্যান্ডগুলোতে যাত্রীদের ভিড় জমেছে। গন্তব্যে যাওয়ার উদ্দেশে টিকিট কেটেও যেতে পারছেন না অনেকে। 

ইসলাম নামের এক যাত্রী বলেন, 'কাউন্টারে এসে দেখি সব বন্ধ। সব রুটের বাস বন্ধ থাকায় ফেরত যেতে হচ্ছে। এটা চরম ভোগান্তির।' 

সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন গত রোববার রাজশাহী জেলা মটর শ্রমিক ইউনিয়নের ২১ সদস্যের একটি নতুন কমিটি ঘোষণা করে।

কমিটিতে রফিকুল ইসলাম পাখিকে সভাপতি ও মোমিনুল ইসলাম মোমিনকে সাধারণ সম্পাদক করা হয়। তবে সরাসরি নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন না করে ফেডারেশনের পক্ষ থেকে এমন ঘোষণা আসায় অসন্তোষ দেখা দেয় শ্রমিকদের একাংশের মধ্যে।

আন্দোলনকারী শ্রমিকদের দাবি, বর্তমানে ঘোষিত এই কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। এর পরিবর্তে তিন মাস মেয়াদী একটি আহ্বায়ক কমিটি গঠন করে নির্বাচনের প্রক্রিয়া শুরু করার দাবি জানান তারা।

নতুন ঘোষিত কমিটির সভাপতি রফিকুল ইসলাম পাখি বলেন, 'বাস বন্ধের কথা শুনেছি। চেষ্টা করছি যাতে বাস চলাচল স্বাভাবিক হয়।' 

এর আগে গত ২৩ এপ্রিল ইউনিয়নের কার্যালয় দখল ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজশাহীর শিরোইল এলাকায় শ্রমিকদের দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্র নিয়ে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। 

সে সময় বাস টার্মিনালের পাশের বেশ কিছু দোকানে ভাঙচুরও চালানো হয়। ওই ঘটনার পরিপ্রেক্ষিতে পরিস্থিতি স্বাভাবিক করতে ফেডারেশন সমঝোতার ভিত্তিতে এই নতুন কমিটি ঘোষণা করেছিল।


  বিষয়:   রাজশাহী  বাস চলাচল  ভোগান্তি 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: