ইরানের ‘সময় শেষ’, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ইরান যদি অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে

2026-05-18T10:29:49+00:00
2026-05-18T10:29:49+00:00
  শনিবার, ২৭ জুন ২০২৬,
১৩ আষাঢ় ১৪৩৩
 
শনিবার, ২৭ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের ‘সময় শেষ’, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার হুঁশিয়ারি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
সোমবার, ১৮ মে, ২০২৬, ১০:২৯ এএম 
সংগৃহীত ছবি
ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের বিষয়ে ইরান যদি অবিলম্বে কোনো ইতিবাচক পদক্ষেপ না নেয়, তবে দেশটির আর কিছুই অবশিষ্ট থাকবে না বলে সরাসরি ধ্বংসের হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর আল-জাজিরার।

রবিবার (১৭ মে) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লেখেন, ইরানের জন্য সময় দ্রুত ফুরিয়ে আসছে। তাদের দ্রুত এগোতে হবে, না হলে তাদের কিছুই অবশিষ্ট থাকবে না। সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ট্রাম্পের এই মন্তব্যের পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। একই সঙ্গে চলমান যুদ্ধবিরতি টিকে থাকা নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এদিকে রবিবার (১৭ মে) সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা অঞ্চলে অবস্থিত বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। এতে বিদ্যুৎকেন্দ্রের বাইরের অংশে থাকা একটি বৈদ্যুতিক জেনারেটরের কাছে ড্রোন হামলায় আগুন লাগার ঘটনা ঘটে।

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাশ দেশটির পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে চালানো হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং এ ঘটনাকে আঞ্চলিক নিরাপত্তার জন্য অত্যন্ত উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন।

আনোয়ার গারগাশ হামলাটিকে ‘সন্ত্রাসী হামলা’ হিসেবে উল্লেখ করে বলেন, এটি শুধু সংযুক্ত আরব আমিরাতের সার্বভৌমত্বের লঙ্ঘনই নয়, বরং আন্তর্জাতিক আইন ও নীতিমালারও সুস্পষ্ট অবমাননা। তার মতে, এ ধরনের হামলা মধ্যপ্রাচ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলছে এবং সামগ্রিকভাবে স্থিতিশীলতার জন্য গুরুতর হুমকি সৃষ্টি করছে।

তবে এখন পর্যন্ত হামলার জন্য কাকে দায়ী করা হচ্ছে, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি আমিরাত সরকার।

এর আগে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্য অনুযায়ী, হামলায় ব্যবহৃত ড্রোনগুলো পশ্চিম সীমান্ত দিক থেকে দেশের আকাশসীমায় প্রবেশ করেছিল।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: