সিংড়ায় কালবৈশাখীর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার

সিংড়া (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের সিংড়া উপজেলায় গভীর রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে প্রায় ৪০টি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার (১৭ মে) রাত

2026-05-17T20:44:57+00:00
2026-05-17T20:44:57+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
সিংড়ায় কালবৈশাখীর তাণ্ডব, ক্ষতিগ্রস্ত ৪০ পরিবার
সিংড়া (নাটোর) সংবাদদাতা
রোববার, ১৭ মে, ২০২৬, ৮:৪৪ পিএম 
সংগৃহীত ছবি

নাটোরের সিংড়া উপজেলায় গভীর রাতে আঘাত হানা কালবৈশাখী ঝড়ে প্রায় ৪০টি পরিবারের বাড়িঘর লন্ডভন্ড হয়ে গেছে। শনিবার (১৭ মে) রাত ২টার দিকে উপজেলার রামানন্দ খাজুরা ইউনিয়ন এলাকার থেলকুর-মালকুরসহ আশপাশের পাঁচটি গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৪৫ মিনিট ধরে চলা ঝড়ের তাণ্ডবে বহু ঘরের টিনের চাল উড়ে যায়, উপড়ে পড়ে বড় বড় গাছ এবং মাঠের পাকা ধান নষ্ট হয়। এতে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর আনুমানিক ১০ থেকে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

শনিবার দুপুরে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা হলে থেলকুর গ্রামের গৃহবধূ জেসমিন বেগম (৩৫) ও শাকিলা আক্তার (২৮) জানান, গভীর রাতে ঝড়ের প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মুহূর্তের মধ্যেই তাদের ঘরের টিনের চাল উড়ে যায়। আতঙ্ক আর অনিশ্চয়তার মধ্যে রাত কাটাতে হয়েছে তাদের।

মালকুর গ্রামের বাসিন্দা মাসুদ রানা বলেন, তিনি বগুড়ার শিবগঞ্জে একটি মসজিদে ইমামতি করেন। রাত ৩টার দিকে মোবাইলে খবর পেয়ে সকালে বাড়িতে এসে দেখেন তার কষ্টে নির্মিত ঘরের চালা ঝড়ে উড়ে গেছে।

এদিকে ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নিয়েছেন আনোয়ারুল ইসলাম আনু। শনিবার দুপুরে মোবাইল ভিডিও কলে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলে সরকারি সহায়তার আশ্বাস দেন তিনি।

আব্দুল্লাহ আল রিফাত জানান, এমপির নির্দেশে ক্ষতিগ্রস্তদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং সরকারি অনুদানের মাধ্যমে সহায়তা দেওয়া হবে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: