পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি

সারাদেশ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে।বৃহস্পতিবার (১৪

2026-05-16T14:45:04+00:00
2026-05-16T14:45:04+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
পলাশবাড়ীর ইউএনও শেখ জাবের আহমেদ খাগড়াছড়ির অতিরিক্ত জেলা প্রশাসক পদে পদায়ন
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
শনিবার, ১৬ মে, ২০২৬, ২:৪৫ পিএম 
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার সিনিয়র সহকারী সচিব মো. ইসমাইল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে জনস্বার্থে এ আদেশ জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, শেখ জাবের আহমেদকে খাগড়াছড়ি জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তিনি ওই দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে নিজ অধিক্ষেত্রে দণ্ডবিধি অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করতে পারবেন।

এ ছাড়া আগামী ২১ মে’র মধ্যে তাকে বর্তমান কর্মস্থল পলাশবাড়ী উপজেলা থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

পলাশবাড়ীতে দায়িত্ব পালনকালে ইউএনও শেখ জাবের আহমেদ প্রশাসনিক দক্ষতা, স্বচ্ছতা ও জনবান্ধব কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। বিভিন্ন সরকারি কর্মসূচি বাস্তবায়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর কার্যক্রম তদারকি, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সমন্বয়, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং দুর্যোগ মোকাবিলায় তার সক্রিয় ভূমিকা স্থানীয়দের প্রশংসা কুড়ায়।

বিশেষ করে রমজান ও ঈদ উপলক্ষে ভিজিএফ বিতরণ, গ্রাম পুলিশ সদস্যদের দিকনির্দেশনা, সড়ক নিরাপত্তা এবং জনসচেতনতামূলক কার্যক্রমে তিনি ছিলেন অত্যন্ত তৎপর। উপজেলা প্রশাসনের বিভিন্ন উদ্যোগে তার নেতৃত্ব স্থানীয় প্রশাসনকে আরও গতিশীল করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তার বদলির খবরে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আবেগঘন প্রতিক্রিয়া দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তার কর্মদক্ষতা, মানবিক আচরণ ও সেবামূলক মনোভাবের প্রশংসা করে শুভকামনা জানিয়েছেন।

স্থানীয়দের প্রত্যাশা, নতুন কর্মস্থল খাগড়াছড়িতেও তিনি একই নিষ্ঠা, সততা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে প্রশাসনে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করবেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: