ময়মনসিংহ সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

সারাদেশ

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী ও শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকার

2026-05-15T15:18:44+00:00
2026-05-15T15:18:44+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ময়মনসিংহ সীমান্তে ১৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ
হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি
শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:১৮ পিএম 
সংগৃহীত ছবি
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার কাটাবাড়ী ও শেরপুরের শ্রীবরদী উপজেলার মেঝপাড়া সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৪৬ হাজার ৩৫০ টাকার ভারতীয় কসমেটিকস সামগ্রী ও একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করেছে ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে একটি টহল দল জানতে পারে, চোরাকারবারিরা অভিনব কৌশলে সীমান্ত দিয়ে ভারতীয় পণ্য পাচারের চেষ্টা করছে। এ তথ্যের ভিত্তিতে শনিবার রাতে কাটাবাড়ী ও মেঝপাড়া সীমান্ত এলাকায় চিরুনি অভিযান চালানো হয়।

অভিযানের সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা মালামাল ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ ভারতীয় জনসন বেবি পাউডার, স্কিনশাইন ক্রিম, বিভিন্ন ব্র্যান্ডের বডি স্প্রে এবং চোরাচালানে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত ভ্যানগাড়ি জব্দ করা হয়।

ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, “দেশের সীমান্ত সুরক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সবসময় আপোষহীন। মাদক, অবৈধ পণ্য পাচার ও অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় আমাদের নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।”

বিজিবি জানিয়েছে, সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষা এবং দেশের অর্থনীতির জন্য ক্ষতিকর অবৈধ কার্যক্রম বন্ধে টহল আরও জোরদার করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: