শিবচরে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ১০

মাদারীপুর (শিবচর) সংবাদদাতা

সারাদেশ

মাদারীপুরের শিবচরে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু গুরুতরভাবে জখম হয়েছে। তাদের মধ্যে

2026-05-14T16:45:54+00:00
2026-05-14T16:45:54+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
শিবচরে পাগলা কুকুরের তাণ্ডব, শিশুসহ আহত ১০
মাদারীপুর (শিবচর) সংবাদদাতা
বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৪:৪৫ পিএম 
সংগৃহীত ছবি
মাদারীপুরের শিবচরে একটি পাগলা কুকুরের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে চার শিশু গুরুতরভাবে জখম হয়েছে। তাদের মধ্যে তিন শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উপজেলার শিরুয়াইল ইউনিয়নের উৎরাইল গ্রামে বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে উৎরাইল ২ নম্বর ওয়ার্ডের মধ্যের বাজার এলাকায় একটি কুকুর হঠাৎ পথচারীদের ওপর হামলা চালাতে শুরু করে। এ সময় নারী, পুরুষ ও শিশুসহ কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে রয়েছে কেরামত আলী বেপারীর মেয়ে মরিয়ম আক্তার (৫), ওবাদুর বেপারীর ছেলে আয়ান (২), মো. বাদলের ছেলে মুরসালিন (৫) এবং রুবেল বেপারীর মেয়ে রুবিনা (৫)। কুকুরের কামড়ে শিশুদের মুখ ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা লিয়াকত বেপারী জানান, এলাকায় দীর্ঘদিন ধরে দলবদ্ধভাবে কুকুর ঘুরে বেড়ায়। এতে শিশুদের স্কুল বা মসজিদে যেতে ভয় লাগে। তিনি বলেন, সকালে একটি শিশুকে কামড়ানোর পর দুপুরের দিকে একই কুকুর আরও কয়েকজনের ওপর হামলা চালায়।

তিনি আরও জানান, আহতদের প্রথমে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও সেখানে প্রয়োজনীয় ভ্যাকসিন না থাকায় পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে ঘটনার পর এলাকায় সতর্কতামূলক মাইকিং করা হয়েছে। শিশুদের একা বাইরে না যেতে অভিভাবকদের পরামর্শ দেওয়া হচ্ছে।

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান বলেন, ঘটনাটি দুঃখজনক। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পর্যাপ্ত ভ্যাকসিন রয়েছে কিনা তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: