পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম : জেলা প্রশাসন

চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে এবারও আম পাড়ার জন্য আলাদা কোনো “ম্যাংগো ক্যালেন্ডার” থাকছে না। আম পরিপক্ব হলেই চাষিরা তা সংগ্রহ ও বাজারজাত করতে

2026-05-12T16:16:48+00:00
2026-05-12T19:16:41+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
পরিপক্ব হলেই পাড়া যাবে চাঁপাইনবাবগঞ্জের আম : জেলা প্রশাসন
চাঁপাইনবাবগঞ্জ সংবাদদাতা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৪:১৬ পিএম  আপডেট: ১২.০৫.২০২৬ ৭:১৬ পিএম
চাঁপাইনবাবগঞ্জে এবারও আম পাড়ার জন্য আলাদা কোনো “ম্যাংগো ক্যালেন্ডার” থাকছে না। আম পরিপক্ব হলেই চাষিরা তা সংগ্রহ ও বাজারজাত করতে পারবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১১ মে) বিকেলে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় বিষমুক্ত আম উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, সংরক্ষণ ও বাজারজাতকরণ নিয়ে আলোচনা করা হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। এতে কৃষি বিভাগের কর্মকর্তা, আমচাষি, কৃষি উদ্যোক্তা, পরিবহন সংশ্লিষ্ট ব্যক্তি এবং রেলওয়ের প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় অংশগ্রহণকারীরা জানান, চাঁপাইনবাবগঞ্জে সাধারণত অপরিপক্ব আম বাজারে তোলা হয় না। দীর্ঘদিন ধরেই এখানকার চাষিরা স্বাভাবিকভাবে পাকা আম সংগ্রহ করে বাজারজাত করে আসছেন। তাই আম পাড়ার জন্য নির্দিষ্ট সময়সূচি নির্ধারণের প্রয়োজনীয়তা নেই বলে মত দেন তারা।

সভায় আমচাষি ও উদ্যোক্তারা ভোক্তাদের কাছে নিরাপদ ও পরিপক্ব আম পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। জেলা প্রশাসনও বিষমুক্ত ও মানসম্মত আম বাজারজাত নিশ্চিত করতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানায়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: