ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত

ফেনী জেলা সংবাদদাতা

সারাদেশ

ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।মঙ্গলবার সকাল সাড়ে ৯টার

2026-05-12T14:42:14+00:00
2026-05-12T14:42:14+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
ফেনীতে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলে নিহত
ফেনী জেলা সংবাদদাতা
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ২:৪২ পিএম 
সংগৃহীত ছবি
ফেনীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাফেজিয়া রাস্তার মাথায় নামক স্থানে  এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নের  রাজাপুর গ্রামের মো. নুরুল হুদার ছেলে নুরুল আলম (৪৬)। তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক ছিলেন। অপর নিহত ব্যক্তি নুরুল আলমের ছেলে মোহাম্মদ নিরব (২৫)।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের সিরাজ মিয়ার ছেলে আফজাল হোসেন (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা জানায়, মঙ্গলবার সকালে ভাগিনা আফজালের মোটরসাইকেলে নিজ ছেলে নিরবসহ লেমুয়ায় বোনের বাড়িতে দাওয়াতে যাচ্ছিলেন অ্যাম্বুলেন্স চালক নুরুল আলম।

তাদের মোটরসাইকেলটি লেমুয়া ইউনিয়নের হাফেজিয়া এলাকায় পৌঁছালে রাস্তায় ইউটার্ন নেওয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা দাউদকান্দি এক্সপ্রেস বাসের সঙ্গে ধাক্কা লাগে। এতে তারা তিনজনই পিষ্ট হন।

তাৎক্ষণিক আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নুরুল আলমকে মৃত ঘোষণা করেন। আহত নিরব ও আফজালকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার নির্দেশ দেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে নিরবের মৃত্যু হয়।

ফেনী ডায়াবেটিক হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা সোহেল রানা বলেন, রাতে অ্যাম্বুলেন্সে ডিউটি শেষে নুরুল আলম মোটরসাইকেল করে লেমুয়ায় তার বোনের বাড়িতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন। এতে নুরুল আলম ও তার ছেলে নিরবের মৃত্যু হয়।

মহিপাল হাইওয়ে থানার ওসি আসাদুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় প্রথমে একজন ও পরে আরও একজনের মৃত্যু হয়েছে বলে জেনেছি। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: