মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের জন্যই বাজার অস্থির

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর

2026-05-12T10:13:59+00:00
2026-05-12T10:13:59+00:00
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ২৪ জুন ২০২৬
রাজনীতি
জামায়াত আমির
মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের জন্যই বাজার অস্থির
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:১৩ এএম 
সংগৃহীত ছবি
মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের কারণেই দেশের বাজার ব্যবস্থা অস্থির হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান। 

তিনি বলেছেন, সিন্ডিকেটের মাধ্যমে কৃত্রিমভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি তৈরি করা হচ্ছে, যার চাপ সরাসরি সাধারণ মানুষের ওপর পড়ছে।

মঙ্গলবার (১২ মে) ভোরে রাজধানীর মিরপুর শাহ আলী পাইকারি বাজার পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন জামায়াতের আমির। সকাল ছয়টার দিকে বাজারের বিভিন্ন অংশ ঘুরে দেখেন তিনি। এ সময় ব্যবসায়ী ও ক্রেতাদের সঙ্গেও কথা বলেন দলটির নেতারা।

ডা. শফিকুর রহমান বলেন, বাজারে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। এর পেছনে মধ্যস্বত্বভোগী ও চাঁদাবাজদের প্রভাব রয়েছে বলে তিনি মনে করেন। একই সঙ্গে সিন্ডিকেটের কারণেও কৃত্রিমভাবে পণ্যের দাম বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, সাধারণ মানুষের জন্য বাজারকে সহনীয় পর্যায়ে রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া জরুরি। জনগণের স্বার্থে সংসদের ভেতরে ও বাইরে বিরোধী দল এ বিষয়ে সোচ্চার থাকবে বলেও মন্তব্য করেন তিনি।

বাজার পরিদর্শনের সময় জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মো. মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমানসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এমটিআই


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: