‎ফতুল্লার কুতুবপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৪ জন ‎

নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা

সারাদেশ

নারায়ণগঞ্জ : ‎নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের লাকি বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন

2026-05-11T11:36:50+00:00
2026-05-11T11:36:50+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‎ফতুল্লার কুতুবপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৪ জন ‎
নারায়ণগঞ্জ জেলা সংবাদদাতা
সোমবার, ১১ মে, ২০২৬, ১১:৩৬ এএম 
‎ফতুল্লার কুতুবপুরে গ্যাস লিকেজে দগ্ধ একই পরিবারের ৪ জন ‎
নারায়ণগঞ্জ : ‎নারায়ণগঞ্জের ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের লাকি বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন। 

সোমবার (১১ মে) সকাল আনুমানিক ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
‎দগ্ধরা হলেন পরিবারের কর্তা, তার স্ত্রী ও দুই সন্তান। আগুনে দগ্ধ অবস্থায় তাদের দ্রুত উদ্ধার করে ঢাকার জাতীয় বার্ণ অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট-এ ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় জানা যায়নি।
‎স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে পরিবারের সদস্যরা ঘুম থেকে উঠে রান্নাঘরে গেলে জমে থাকা গ্যাস থেকে হঠাৎ বিস্ফোরণ ও আগুনের সূত্রপাত হয়। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে এবং পরিবারের চার সদস্য দগ্ধ হন। পরে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে পাঠায়।
‎এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুব আলক জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ চলছে।



Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: