মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ বাস্তবায়নের লক্ষ্যে হবিগঞ্জ সদর উপজেলার চৌধুরীবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রবিবার (১০ মে) পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন হবিগঞ্জ সদর উপজেলার উপজেলা ভূমি কর্মকর্তা শিমুল আক্তার।
অভিযানে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা শরীফুল আলম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কনিক শর্মা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মোবাইল কোর্ট পরিচালনাকালে প্রায় সাড়ে ৩ টন কারেন্ট জাল ও চায়না দুয়ারী জাল জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ২৫ লাখ টাকা। পরে জব্দকৃত নিষিদ্ধ জাল হবিগঞ্জের নিউ ফিল্ড মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এ সময় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন-১৯৫০ লঙ্ঘনের দায়ে তিন ব্যবসায়ীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জেলা মৎস্য বিভাগ জানিয়েছে, মৎস্য সম্পদ রক্ষা এবং অবৈধ জাল ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।