লালপুরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক

লালপুর (নাটোর) সংবাদদাতা

সারাদেশ

নাটোরের লালপুরে একটি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানির অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার

2026-05-10T16:09:13+00:00
2026-05-10T16:09:13+00:00
  রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬,
২২ ভাদ্র ১৪৩৩
 
রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
লালপুরে বিদেশী নাগরিককে হয়রানী করায় ২ টিকটকার আটক
লালপুর (নাটোর) সংবাদদাতা
রোববার, ১০ মে, ২০২৬, ৪:০৯ পিএম 

নাটোরের লালপুরে একটি পার্কে বিদেশি নাগরিকদের হয়রানির অভিযোগে দুই কনটেন্ট ক্রিয়েটরকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর তাদের বিরুদ্ধে মামলা করা হয়।

আটকরা হলেন— আমিনুল ইসলাম (৩০) ও রাসেল ইসলাম (২৫)। তাদের মধ্যে আমিনুল রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের বাসিন্দা এবং রাসেল তানোর উপজেলার আড়াদিঘী এলাকার বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ‘টিকটক বন্ধু মিলন মেলা-২০২৬’ নামে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে বিভিন্ন এলাকা থেকে শতাধিক নারী-পুরুষ কনটেন্ট ক্রিয়েটর লালপুরের গ্রীণ ভ্যালী পার্কে জড়ো হন।

এ সময় পার্কে ঘুরতে আসা রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুই বিদেশি নাগরিককে কয়েকজন যুবক ঘিরে অশোভন আচরণ ও আপত্তিকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে। ঘটনাটি ভিডিও করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে।

পরে পার্ক কর্তৃপক্ষ এ ঘটনায় থানায় মামলা দায়ের করে। শনিবার রাতে অভিযান চালিয়ে পুলিশ দুইজনকে আটক করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, বিদেশি নাগরিকদের হয়রানির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: