গাছ কাটা ও অপহরণের হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন

খাগড়াছড়ি জেলা সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়ির গামারীঢালা এলাকায় জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কেটে নেওয়া এবং অপহরণসহ প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকটি

2026-05-10T15:28:41+00:00
2026-05-10T15:28:41+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
গাছ কাটা ও অপহরণের হুমকির প্রতিবাদে খাগড়াছড়িতে মানববন্ধন
খাগড়াছড়ি জেলা সংবাদদাতা
রোববার, ১০ মে, ২০২৬, ৩:২৮ পিএম 

খাগড়াছড়ির গামারীঢালা এলাকায় জমি দখলের চেষ্টা, বাগানের গাছ কেটে নেওয়া এবং অপহরণসহ প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় কয়েকটি পরিবারের সদস্যরা।

রোববার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে অংশ নেন ক্ষতিগ্রস্ত ১৬টি পরিবারের নারী-পুরুষ। মানববন্ধনে অংশগ্রহণকারীরা তাদের নিরাপত্তা নিশ্চিত ও ভূমি সংক্রান্ত বিরোধের দ্রুত সমাধানের দাবি জানান।

ভুক্তভোগীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে আসছেন। সরকারি বন্দোবস্তের মাধ্যমে পাওয়া জমিতে বসতি স্থাপন ও বাগান তৈরি করে জীবিকা নির্বাহ করছেন।

তাদের অভিযোগ, সম্প্রতি একটি পক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়ে বাগানের বিভিন্ন গাছ কেটে নিয়ে গেছে। এ সময় ভয়ভীতি প্রদর্শন, অপহরণ ও প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন তারা। এছাড়া নিজেদের বসতভিটা ছেড়ে অন্যত্র চলে যেতে চাপ প্রয়োগ করা হচ্ছে বলেও অভিযোগ ওঠে।

মানববন্ধনে বক্তারা বলেন, চলমান পরিস্থিতির কারণে পরিবারগুলো আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। তারা প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ, জানমালের নিরাপত্তা এবং হয়রানিমূলক অভিযোগ ও মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

কর্মসূচিতে স্থানীয় বাসিন্দাসহ ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: