ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে

2026-05-09T17:12:48+00:00
2026-05-09T17:12:48+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতে নতুন সেনাপ্রধান রাজা সুব্রামানি
আন্তর্জাতিক ডেস্ক
শনিবার, ৯ মে, ২০২৬, ৫:১২ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের নতুন সেনাপ্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল এন এস রাজা সুব্রামানিকে নিয়োগ দিয়েছে দেশটির কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে শুক্রবার (৯ মে) এ তথ্য জানায় এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, বর্তমান সেনাপ্রধান জেনারেল অনিল চৌহানের মেয়াদ আগামী ৩০ মে শেষ হবে। তাঁর দায়িত্ব শেষ হওয়ার পর লেফটেন্যান্ট জেনারেল সুব্রামানির নিয়োগ কার্যকর হবে।

বর্তমানে তিনি ভারতের জাতীয় নিরাপত্তা পরিষদ সচিবালয়ের সামরিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত তিনি উপ-সেনাপ্রধান ছিলেন। পাশাপাশি ২০২৩ সালের মার্চ থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত তিনি সেনাবাহিনীর জিওসি-ইন-সি পদেও দায়িত্ব পালন করেন।

১৯৮৫ সালের ডিসেম্বরে তিনি গারওয়াল রাইফেলস রেজিমেন্টে কমিশনপ্রাপ্ত অফিসার হিসেবে ভারতীয় সেনাবাহিনীতে যোগ দেন। ৪১ বছরের বেশি দীর্ঘ ক্যারিয়ারে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ কমান্ড, স্টাফ ও প্রশিক্ষণ দায়িত্ব পালন করেছেন।

তিনি ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমি (এনডিএ) ও ইন্ডিয়ান মিলিটারি অ্যাকাডেমি (আইএমএ) থেকে প্রশিক্ষণ নিয়েছেন। এছাড়া যুক্তরাজ্যের কিংস কলেজ লন্ডন থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। পাশাপাশি যুক্তরাজ্যের বার্কনেলে জয়েন্ট সার্ভিসেস অ্যান্ড স্টাফ কলেজ এবং নয়াদিল্লির ন্যাশনাল ডিফেন্স কলেজেও পড়াশোনা করেছেন।

সামরিক জীবনে তিনি চারটি গুরুত্বপূর্ণ পদক অর্জন করেছেন—বিশিষ্ট সেবা পদক, সেনা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং পরম বিশিষ্ট সেবা পদক।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: