অবৈধ নিয়োগে সহায়তার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌপ্রধান গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ও ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন। সাবেক প্রেসিডেন্ট

2026-07-03T20:46:45+00:00
2026-07-03T20:55:58+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
অবৈধ নিয়োগে সহায়তার অভিযোগে শ্রীলঙ্কার সাবেক নৌপ্রধান গ্রেপ্তার
আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ৩ জুলাই, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ০৩.০৭.২০২৬ ৮:৫৫ পিএম
সংগৃহীত ছবি
শ্রীলঙ্কার সাবেক নৌবাহিনী প্রধান ও ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ ওয়াসান্থা কারান্নাগোদাকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতিবিরোধী সংস্থা ব্রাইবারি কমিশন। সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ছেলে ইয়োশিথা রাজাপাকসেকে নৌবাহিনীতে অবৈধভাবে নিয়োগ এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ার অভিযোগে শুক্রবার (৩ জুলাই) তাকে হেফাজতে নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আরব নিউজ জানিয়েছে, তদন্তে দেখা গেছে, প্রয়োজনীয় যোগ্যতা না থাকা সত্ত্বেও ২০০৬ সালে ইয়োশিথা রাজাপাকসেকে শ্রীলঙ্কার নৌবাহিনীতে নিয়োগ দেওয়া হয়। এ ঘটনায় ৭৩ বছর বয়সী ওয়াসান্থা কারান্নাগোদার বিরুদ্ধে দায়িত্বের অপব্যবহারের অভিযোগ আনা হয়েছে।

কারান্নাগোদা ২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর বিরুদ্ধে দীর্ঘ গৃহযুদ্ধের শেষ পর্যায়ে শ্রীলঙ্কার নৌবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালে তাকে সম্মানসূচক ‘অ্যাডমিরাল অব দ্য ফ্লিট’ উপাধিতে ভূষিত করা হয়। বর্তমানে তিনি নৌবাহিনীর কোনো সক্রিয় দায়িত্বে নেই।

এদিকে তার বিরুদ্ধে আগে থেকেই একাধিক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। গুরুতর মানবাধিকার লঙ্ঘন ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৫ সালের মার্চে যুক্তরাজ্য তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।

এ ছাড়া ২০০৮ থেকে ২০০৯ সালের মধ্যে ১১ জন যুবককে অপহরণ ও হত্যার অভিযোগেও কারান্নাগোদার বিরুদ্ধে তদন্ত চলছে। সর্বশেষ দুর্নীতির অভিযোগে গ্রেপ্তারের ঘটনায় শ্রীলঙ্কার রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নতুন করে আলোচনার সৃষ্টি হয়েছে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: