ভারতের নজর বঙ্গোপসাগরে, হতে পারে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ

2026-05-08T21:10:12+00:00
2026-05-08T21:10:12+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভারতের নজর বঙ্গোপসাগরে, হতে পারে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৯:১০ পিএম 
ভারতের নজর বঙ্গোপসাগরে, হতে পারে আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা
বঙ্গোপসাগরে নিজেদের আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল অগ্নি-৬ এর পরীক্ষা চালাতে পারে ভারত। দেশটি ৬ থেকে ৯ মে পর্যন্ত বঙ্গোপসাগরের আকাশসীমায় বিধিনিষেধ আরোপ করেছে। এ বিষয়ে তারা ‘নোটিশ টু এয়ারম্যান (নোটাম)’ জারি করেছে বলে গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায় সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস।

জারি করা নোটাম অনুযায়ী, ওড়িশার আব্দুল কালাম দ্বীপ থেকে প্রায় ৩ হাজার ৫৬০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এলাকায় এই বিধিনিষেধ কার্যকর থাকবে। উল্লেখ্য, আব্দুল কালাম দ্বীপ থেকেই ভারত তাদের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা পরিচালনা করে থাকে।

এমন পরিস্থিতিতে ধারণা করা হচ্ছে, ভারত তাদের দীর্ঘপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালাতে পারে। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই ক্ষেপণাস্ত্রের পাল্লা ১০ হাজার কিলোমিটারেরও বেশি হতে পারে এবং এতে এমআইআরভি (MIRV) প্রযুক্তি ব্যবহৃত হবে। এই প্রযুক্তির মাধ্যমে একটি ক্ষেপণাস্ত্র থেকে একাধিক পারমাণবিক ওয়ারহেড ভিন্ন ভিন্ন লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করা সম্ভব।

সম্প্রতি ভারতের প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-এর চেয়ারম্যান সমির ভি কামাথ জানান, দেশটি তাদের প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘অগ্নি-৬’-এর পরীক্ষা চালানোর জন্য প্রযুক্তিগতভাবে প্রস্তুত এবং এখন কেবল সরকারি অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এদিকে, ভারতের ক্ষমতাসীন দল বিজেপিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ‘অগ্নি-৬’ নিয়ে ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছে। দলটি দাবি করেছে, “১০ হাজার কিলোমিটারের বেশি পাল্লা ও এমআইআরভি প্রযুক্তিসম্পন্ন অগ্নি-৬ ইতিহাস গড়তে প্রস্তুত।”

তবে ভারত সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে অগ্নি-৬ ক্ষেপণাস্ত্র পরীক্ষার বিষয়টি নিশ্চিত করেনি। বিশ্লেষকদের মতে, নোটাম জারি ও সাম্প্রতিক রাজনৈতিক বক্তব্যের কারণে সম্ভাব্য ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে জল্পনা আরও বেড়েছে।

সূত্র: The Economic Times , Times of India


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: