ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও

2026-07-12T10:25:16+00:00
2026-07-12T10:25:16+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার ভূমিকম্পে নিহত বেড়ে ৪৩৩৩
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ১০:২৫ এএম 
সংগৃহীত ছবি

ভেনেজুয়েলায় গত ২৪ জুন আঘাত হানা দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৪ হাজার ৩৩৩ জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও ১৬ হাজার ৭৪০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন দেশটির জাতীয় পরিষদের (ন্যাশনাল অ্যাসেম্বলি) সভাপতি জর্জ রদ্রিগেজ।

শনিবার (১১ জুলাই) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নিহতদের মধ্যে এখনো ৩১৫ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ছাড়া এখন পর্যন্ত ৬ হাজার ৪৬২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের কারণে প্রায় ১৭ হাজার মানুষ ঘরবাড়ি হারিয়েছেন।

জর্জ রদ্রিগেজ বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে আগামী সপ্তাহ থেকে আবাসন বিতরণ কার্যক্রম শুরু হবে। ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ প্রথম ধাপে ক্ষতিগ্রস্তদের জন্য ২০০টি নতুন বাড়ি বরাদ্দ দেবেন।

তিনি আরও জানান, ভূমিকম্পে মোট ৮৫৬টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ১৯০টি ভবন সম্পূর্ণ ধসে পড়েছে অথবা গুরুতর কাঠামোগত ক্ষতির কারণে বসবাসের অনুপযোগী হয়ে গেছে।

সরকারের প্রাথমিক হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য অন্তত ২৫ হাজার নতুন বাড়ি নির্মাণ প্রয়োজন হবে। এ লক্ষ্যে ওসমা ও চুসপা এলাকায় প্রায় ৫ লাখ ৮৪ হাজার বর্গমিটার আয়তনের প্রায় ৪০টি জমি চিহ্নিত করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার অভিযান এখনো অব্যাহত রয়েছে জানিয়ে জর্জ রদ্রিগেজ বলেন, কয়েকটি এলাকায় পরিস্থিতি এখনো অনিশ্চিত। সেখানে জীবিতদের সন্ধানে উদ্ধারকারীরা নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: রয়টার্স



  বিষয়:   ভেনেজুয়েলা ভূমিকম্প  ভূমিকম্পে নিহত  ভেনেজুয়েলা দুর্যোগ  জর্জ রদ্রিগেজ  ডেলসি রদ্রিগেজ  উদ্ধার অভিযান 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: