বঙ্গোপসাগরে ভূমিকম্পের ঝাঁকুনি, মাত্রা ৪.৫

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

সমুদ্রের গভীরে কম্পন, আর তার প্রভাব পড়ল উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরে আঘাত হানা ৪.৫ মাত্রার ভূমিকম্পে ভারতের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলা

2026-07-12T17:38:27+00:00
2026-07-12T17:38:27+00:00
  সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ১৩ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বঙ্গোপসাগরে ভূমিকম্পের ঝাঁকুনি, মাত্রা ৪.৫
অনলাইন ডেস্ক
রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
সমুদ্রের গভীরে কম্পন, আর তার প্রভাব পড়ল উপকূলীয় এলাকায়। বঙ্গোপসাগরে আঘাত হানা ৪.৫ মাত্রার ভূমিকম্পে ভারতের বিশাখাপত্তনমসহ আশপাশের কয়েকটি জেলা মৃদু কেঁপে ওঠে। তবে স্বস্তির খবর হলো, এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির তথ্য মেলেনি।

রবিবার (১২ জুলাই) ভোরে সংঘটিত এই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৫।

ভারতের জাতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রবিবার ভোর ৫টা ৫ মিনিটের দিকে উপকূলীয় শহর বিশাখাপত্তনমের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়। গাজুওয়াকা, মঙ্গলাপালেম, সাগর নগর, পেদ্দা ওয়ালটেয়ার, আরিলোভা, এমভিপি কলোনি এবং আপ্পুঘরসহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দারা কম্পন টের পান।

ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশান ইনফরমেশন সার্ভিসেস (INCOIS) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তি বঙ্গোপসাগরে এবং এর প্রভাবে বিশাখাপত্তনম শহরের বিভিন্ন অংশে হালকা কম্পন ছড়িয়ে পড়ে।

এদিকে ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (NCS) জানিয়েছে, ভারতীয় সময় সকাল ৫টা ৫ মিনিট ৪৬ সেকেন্ডে ভূমিকম্পটি ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল বঙ্গোপসাগরে কাকিনাডা উপকূল থেকে প্রায় ২২৫ কিলোমিটার দূরে।

বিশাখাপত্তনম ছাড়াও আনাকাপল্লি, ভিজিয়ানাগারাম, কাকিনাডা ও কোনাসিমা জেলার বিভিন্ন স্থানে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। তবে এ ঘটনায় কোনো ধরনের প্রাণহানি বা সম্পদের ক্ষয়ক্ষতির তথ্য এখন পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেনি।


  বিষয়:   বঙ্গোপসাগর  ভূমিকম্পের ঝাঁকুনি  মাত্রা ৪.৫ 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: