মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

অনলাইন ডেস্ক

সারাদেশ

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার (৮

2026-05-08T18:58:30+00:00
2026-05-08T18:58:30+00:00
  সোমবার, ২২ জুন ২০২৬,
৮ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ২২ জুন ২০২৬
সারাদেশ
মানিকগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২
অনলাইন ডেস্ক
শুক্রবার, ৮ মে, ২০২৬, ৬:৫৮ পিএম 
প্রতীকী ছবি
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একজন। শুক্রবার (৮ মে) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার তিল্লীর চর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে আলম (১৬) ও একই গ্রামের কালু মিয়া (১৬)। আহত সোনা মিয়া (২২) একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি কংক্রিটবোঝাই ট্রাক দড়গ্রাম এলাকা থেকে মানিকগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় মোটরসাইকেলে তিন আরোহী তিল্লীর চর থেকে দড়গ্রামের দিকে যাওয়ার পথে উত্তর পাড়তিল্লী বিলপাড়া ব্রিজের পূর্ব পাশে পৌঁছালে ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর মোটরসাইকেল চালক সোনা মিয়া ছিটকে পড়ে গুরুতর আহত হন এবং মোটরসাইকেলের পেছনে থাকা আলম ও কালু মিয়া ট্রাকের চাকার নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই আলম নিহত হন। গুরুতর আহত অবস্থায় কালু মিয়াকে উদ্ধার করে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত সোনা মিয়াও একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি পুলিশ হেফাজতে রয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: