চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে হত্যা

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত

2026-05-08T17:22:25+00:00
2026-05-08T17:24:44+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে বোনের বাসায় বেড়াতে আসা যুবককে গুলি করে হত্যা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ৫:২২ পিএম  আপডেট: ০৮.০৫.২০২৬ ৫:২৪ পিএম
গুলিতে নিহত হাসান রাজু। ছবি: সংগৃহীত
চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার রৌফাবাদ এলাকায় বোনের বাসায় বেড়াতে এসে দুর্বৃত্তের গুলিতে হাসান রাজু (২৪) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়েছে রেশমি আক্তার (১২) নামে এক শিশু। তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) রাত ১০টার দিকে রৌফাবাদ এলাকার বাঁশবাড়িয়া বিহারির কলোনিতে এ ঘটনা ঘটে। নিহত রাজুর বাড়ি রাউজান উপজেলার কদলপুর এলাকায়।

রাতে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রৌফাবাদ বাঁশবাড়িয়া বিহারি কলোনিতে বাসার সামনে ছোপ ছোপ রক্তের দাগ। আশপাশে উৎসুক মানুষের ভিড়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে নিয়ে যাচ্ছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পাঁচ–ছয়জন যুবক মুখে মাস্ক পরে এসে রাজুকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিতে আহত হয় পাশেই থাকা রেশমি আক্তার নামে এক শিশু।

নিহত রাজুর বোন রুমা আক্তার বলেন, তাঁর ভাই পেশায় দিনমজুর। কয়েক দিন আগে তিনি বোনের বাসায় বেড়াতে এসেছিলেন। তাঁর সঙ্গে কারো কোনো বিরোধ ছিল না বলে দাবি করেন তিনি।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল করিম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।


  বিষয়:   চট্টগ্রাম  যুবক  গুলি  হত্যা 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: