৭ মার্চের ভাষণ বাজানো সেই ভিপি ইমি জামিনে মুক্ত

গাজীপুর জেলা সংবাদদাতা

সারাদেশ

মাইকে ৭ মার্চের ভাষণ বাজিয়ে কারাগারে যাওয়ার ৬০ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ

2026-05-07T20:20:29+00:00
2026-05-07T20:20:29+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
সারাদেশ
৭ মার্চের ভাষণ বাজানো সেই ভিপি ইমি জামিনে মুক্ত
গাজীপুর জেলা সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৮:২০ পিএম 
সংগৃহীত ছবি
মাইকে ৭ মার্চের ভাষণ বাজিয়ে কারাগারে যাওয়ার ৬০ দিন পর জামিনে মুক্তি পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন্নাহার হলের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমি।   

বৃহস্পতিবার (৭ মে) বিকেল পৌনে ৩টার ইমিকে মুক্তি দেওয়া হয়। তার মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে জেলার শিরিন আক্তার।

জেলার বলেন, জামিনের কাগজ কারাগারে পৌঁছালে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে বিকেল পৌনে ৩টার দিকে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়।

এর আগে গেল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ইমির জামিন মঞ্জুর করেন।

দুই মাস আগে ৭ মার্চ শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজান শেখ তাসনিম আফরোজ ইমি।

ওই দিন তার সঙ্গে ছাত্রলীগ নেতা আসিফ আহমেদ ও মামুনসহ আরো বেশ কয়েকজন ছিলেন। এ নিয়ে পরিস্থিতি উত্তপ্ত হলে তাকে শাহবাগ থানায় সোপর্দ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের ও সাহিত্য সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ।

পরদিন ইমি, আসিফ আহমেদ ও মামুনসহ অচেনা ২০-৩০ জনের জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।


  বিষয়:   ৭ মার্চ  ভাষণ বাজানো  ভিপি ইমি  জামিনে মুক্ত 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: