যশোর সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩

শার্শা (যশোর) সংবাদদাতা

সারাদেশ

যশোরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ কারবারিকে আটক

2026-05-07T16:24:50+00:00
2026-05-07T16:29:41+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
যশোর সীমান্তে সাড়ে ৬ কোটি টাকার স্বর্ণের বারসহ আটক ৩
শার্শা (যশোর) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:২৪ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৪:২৯ পিএম  (ভিজিট : ২৫)
ছবি: ভোরের ডাক
যশোরে সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৬ কোটি ৫৮ লাখ টাকা মূল্যের ২৬টি স্বর্ণের বারসহ ৩ স্বর্ণ কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। এসময় তাদের কাছ থেকে পাচার কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার, মোবাইল ফোন ও নগদ টাকা জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৭ মে) ভোর সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কের নীলগঞ্জ ব্রিজ এলাকায় এ অভিযান পরিচালনা করে আটক করতে সক্ষম হন বিজিবি সদস্যরা।

আটককৃতরা হলেন রনি (৩৬), আব্দুল গনি (৫৪) ও ইসরাইল (৪৬)। তাদের বাড়ি যশোরের শার্শা, চৌগাছা ও যশোর কোতোয়ালী এলাকায়।

বিজিবি জানায়, স্বর্ণ চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে সন্দেহভাজন একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এসময় ওই প্রাইভেটকারের মধ্যে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ২৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের আনুমানিক মূল্য ৬ কোটি ৩৯ লাখ ৪৭ হাজার ৪০ টাকা।

যশোর ৪৯ বিজিবির ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল ইসলাম খাঁন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেন তারা ঢাকার আব্দুল্লাহপুর ও উত্তরা এলাকার স্বর্ণ কারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে শার্শা ও চৌগাছা সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল। এঘটনায় আটক ৩ জনের বিরুদ্ধে মামলা রুজু করে যশোর কোতোয়ালী মডেল থানায় সোপর্দ করা হয়েছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: