প্রেমে ব্যর্থ হয়ে মালয়েশিয়ায় প্রবাসীর আত্মহত্যা

বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা

সারাদেশ

হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমঘটিত কারণে বিয়ে না হওয়ায় মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নুরুল আমিন মান্না (২৫)।

2026-05-07T15:59:48+00:00
2026-05-07T15:59:48+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
প্রেমে ব্যর্থ হয়ে মালয়েশিয়ায় প্রবাসীর আত্মহত্যা
দেশে ফেরেনি মরদেহ
বানিয়াচং (হবিগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫৯ পিএম   (ভিজিট : ৩৩)
হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রেমঘটিত কারণে বিয়ে না হওয়ায় মালয়েশিয়ায় এক বাংলাদেশি প্রবাসীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। নিহতের নাম নুরুল আমিন মান্না (২৫)। ঘটনার ছয় দিন পেরিয়ে গেলেও এখনো তার মরদেহ দেশে আনা সম্ভব হয়নি বলে জানিয়েছেন স্বজনরা।

নুরুল আমিন মান্না বানিয়াচং উপজেলার দক্ষিণ সাঙ্গর গ্রামের মো. তাজুল ইসলামের ছেলে।

পারিবারিক ও প্রবাসী সূত্রে জানা যায়, গত ১ মে মালয়েশিয়ার স্থানীয় সময় রাতে নিজ বাসা থেকে নুরুল আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে তার মৃত্যুর খবর দেশে পৌঁছালে পরিবারে নেমে আসে শোকের ছায়া।

স্বজন ও সহকর্মীদের ধারণা, দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক বিয়ে পর্যন্ত গড়াতে না পারায় মানসিকভাবে ভেঙে পড়েন নুরুল আমিন। পরিবারের অসম্মতির কারণে সম্পর্ক ভেঙে গেলে তিনি হতাশাগ্রস্ত হয়ে পড়েন বলে জানান সহকর্মীরা।

মালয়েশিয়ায় থাকা দক্ষিণ সাঙ্গর গ্রামের প্রবাসী সাদ্দাম মিয়া বলেন, “নুরুল আমিন আমাদের আত্মীয়। তার মৃত্যুর খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই, তবে এর আগেই পুলিশ মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। তিনি অবৈধভাবে সেখানে অবস্থান করছিলেন, এ কারণে মরদেহ দেশে পাঠাতে কিছু আইনি জটিলতা তৈরি হয়েছে। তারপরও আমরা চেষ্টা করছি।”

নিহতের বাবা মো. তাজুল ইসলাম বলেন, “আমার ছেলের মুখটা শেষবারের মতো দেখতে চাই। লাশ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা প্রয়োজন।”

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ ও মালয়েশিয়া সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: