সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

সাপাহার (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর সাপাহার বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ

2026-05-07T15:51:24+00:00
2026-05-07T15:52:20+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
সাপাহারে আরসিসি সড়ক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন
সাপাহার (নওগাঁ) সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ৩:৫২ পিএম  (ভিজিট : ১৭)
নওগাঁর সাপাহার বাজার এলাকায় আরসিসি সড়ক নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার হাট-বাজার উন্নয়ন প্রকল্পের আওতায় এ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-১ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমান। তিনি উন্নয়ন প্রকল্পের গুরুত্ব তুলে ধরে বলেন, বাজার এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে স্থানীয় ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা রোমানা রিয়াজ, থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, “হাট-বাজার উন্নয়ন” প্রকল্পের আওতায় প্রায় ৫০ লাখ ৭১ হাজার ৮০৯ টাকা ব্যয়ে সড়কটি নির্মাণ করা হবে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে রয়েছে সাপাহার উপজেলা পরিষদ।

স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ পথচারীরা জানান, দীর্ঘদিন ধরে বাজারের গুরুত্বপূর্ণ এ সড়কটি ভাঙাচোরা অবস্থায় থাকায় চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে পরিস্থিতি আরও খারাপ হয়ে যেত। নতুন আরসিসি সড়ক নির্মাণ শেষ হলে যান চলাচল সহজ হওয়ার পাশাপাশি বাজারকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যেও ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন তারা।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: