কিশোরগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন

কিশোরগঞ্জ সংবাদদাতা

সারাদেশ

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে একটি ঐতিহাসিক খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার

2026-05-07T15:55:39+00:00
2026-05-07T15:55:39+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
কিশোরগঞ্জে জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত খাল পুনঃখনন কাজের উদ্বোধন
কিশোরগঞ্জ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৩:৫৫ পিএম   (ভিজিট : ৫)

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের লক্ষ্যে একটি ঐতিহাসিক খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকেলে উপজেলার জালালপুর-লোহাজুরী সড়ক থেকে লোহাজুরী ইউনিয়নের অড়িয়াধর পর্যন্ত খাল পুনঃখনন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ জালাল উদ্দিন।

উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা আফরোজ মারলিজ।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে নদী, খাল ও নালা পুনঃখননের মাধ্যমে পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় কটিয়াদীর এই খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

তিনি আশা প্রকাশ করেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার দীর্ঘদিনের জলাবদ্ধতা কমবে, সেচ সুবিধা বৃদ্ধি পাবে এবং কৃষি উৎপাদনে ইতিবাচক পরিবর্তন আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. বদরুদ্দোজা। এছাড়া কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দিলীপ, সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, পৌর বিএনপির নেতৃবৃন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সাইফুল ইসলামসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির আওতায় বাস্তবায়িত এ প্রকল্পের মাধ্যমে জালালপুর ও লোহাজুরী ইউনিয়নের হাজারো কৃষক উপকৃত হবেন। পাশাপাশি এলাকার পানি নিষ্কাশন ও পরিবেশগত ভারসাম্য রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই খাল।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: