টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী

2026-05-08T10:06:48+00:00
2026-05-08T10:06:48+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
খেলাধুলা
টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন একাদশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১০:০৬ এএম 
সংগৃহীত ছবি
মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। যেখানে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন সফরকারী অধিনায়ক শান মাসুদ। ফলে স্বাগতিক টাইগাররা আগে ব্যাটিং করতে নামবে। 

মিরপুরের উইকেটেও তিন পেসার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। মিরপুর টেস্টে পাঁচ বোলার নিয়ে নামছে বাংলাদেশ। পেসার তিন জন নাহিদ রানা, ইবাদত হোসেন ও তাসকিন আহমেদ। স্পিনার দুই জন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।

এদিকে নতুন দুই ব‍্যাটসম‍্যান নিয়ে খেলছেন নামছে পাকিস্তান। অভিষেক হচ্ছে ওপেনার আজান আওয়াইস ও টপ অর্ডার ব‍্যাটসম‍্যান আব্দুল্লাহ ফাজালের।

দীর্ঘ সময় পর দলে ফেরা অভিজ্ঞ পেসার মোহাম্মদ আব্বাস আছেন একাদশেও। অন‍্য দুই পেসার হলেন শাহিন শাহ আফ্রিদি ও হাসান আলি।

বিশেষজ্ঞ স্পিনার একজন- নোমান আলি। জায়গা হয়নি সাজিদ খানের।  

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদি হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা ও এবাদত হোসেন।

পাকিস্তান দল: শান মাসুদ (অধিনায়ক), আব্দুল্লাহ ফাজাল, আজান আওয়াইস, হাসান আলি, ইমাম-উল-হাক, মোহাম্মাদ আব্বাস, মোহাম্মাদ রিজওয়ান, নোমান আলি, সালমান আলি আগা, সাউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি।


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: