বিসিবির বোর্ড সভা বসছে আজ

ক্রীড়া প্রতিবেদক

খেলাধুলা

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গত

2026-05-06T11:23:09+00:00
2026-05-06T11:23:09+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
খেলাধুলা
বিসিবির বোর্ড সভা বসছে আজ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ১৩)
সংগৃহীত ছবি
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার পর সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের অ্যাডহক কমিটি গত মাসে নতুন দায়িত্ব পেয়েছিল। এই কমিটির মূল দায়িত্ব আগামী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করা।

আসন্ন নির্বাচনে লড়াই করার ঘোষণা আগেই দিয়েছিলেন অ্যাডহক কমিটির সভাপতি। 

বুধবার (৬ মে) আবারও বিসিবি কার্যালয়ে বোর্ড সভাতে বসতে যাচ্ছেন তামিমরা। দুপুর দুইটায় শুরু হবে এই সভা। যেখানে নির্বাচন সম্পন্ন করার উদ্যোগ নিতে পারেন তারা। 

আজ থেকে কাউন্সিলর ফর্ম পাওয়া যাবে, যা চলবে ১০ তারিখ পর্যন্ত।

এছাড়া ২০২৫ সালের বিপিএলের ফিক্সিং ইস্যুতে আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। তামিমরা দায়িত্ব নেওয়ার পর এটি তাদের চতুর্থ বোর্ড সভা হলেও এবার আলোচ্যসূচিতে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে নির্বাচনের রূপরেখা।

এমটিআই


Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: