মিয়ানমার লিগে খেলার চুক্তি ঋতুপর্ণার: রয়েছে প্রশাসনিক অনিশ্চয়তা

স্পোর্টস ডেস্ক

খেলা

ভারত, মালদ্বীপ, ভুটান এবং নেপালের পর এবার বাংলাদেশ নারী ফুটবলারদের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে মিয়ানমারে। সেখানের নারী লিগে খেলতে

2026-05-05T20:26:54+00:00
2026-05-05T20:26:54+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
মিয়ানমার লিগে খেলার চুক্তি ঋতুপর্ণার: রয়েছে প্রশাসনিক অনিশ্চয়তা
স্পোর্টস ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৮:২৬ পিএম 
ভারত, মালদ্বীপ, ভুটান এবং নেপালের পর এবার বাংলাদেশ নারী ফুটবলারদের নতুন সম্ভাবনার দ্বার উন্মুক্ত হচ্ছে মিয়ানমারে। সেখানের নারী লিগে খেলতে চুক্তি করেছেন ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা। 

সূত্রে জানা গেছে, মিয়ানমারের বর্তমান চ্যাম্পিয়ন ক্লাব আয়েয়াওয়াডি ইউনাইটেডের সঙ্গে তিন মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন ঋতুপর্ণা। ভারতের গোয়ায় অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপ শেষে দেশে ফিরে আগামী ১২ জুন মিয়ানমারে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার। যদিও এখনো দেশটির নারী লিগ শুরুর নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা হয়নি।

এ বিষয়ে ঋতুপর্ণা চাকমা মিডিয়াকে বলেন, ‘মিয়ানমার লিগে খেলতে যাবো। চুক্তিও হয়েছে।’ তবে তার কণ্ঠে আত্মবিশ্বাস স্পষ্ট হলেও সামনে রয়েছে প্রশাসনিক অনিশ্চয়তা। 

বাফুফের নারী উইং কমিটির সদস্য মাহফুজা আক্তার কিরণ জানিয়েছেন, বিষয়টি এখনো চূড়ান্ত নয়, ‘সাফ থেকে ফিরে জুনে এশিয়ান গেমসের প্রস্তুতি রয়েছে। জাতীয় দলের কার্যক্রম থাকলে তখন মিয়ানমারের লিগে খেলার জন্য ঋতুপর্ণাকে অনুমতি নাও দেওয়া হতে পারে। ওরা তো বাফুফের চুক্তিবদ্ধ খেলোয়াড়। আগে জাতীয় দলের স্বার্থ দেখতে হবে।’

মাত্র দুই বছর আগে নারী ফুটবল কার্যক্রম শুরু করা আয়েয়াওয়াডি ইউনাইটেড ইতোমধ্যেই নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে। প্রথম মৌসুমে তৃতীয় স্থান অর্জনের পর গত মৌসুমে অপরাজিত থেকে শিরোপা জিতেছে দলটি। ফলে এমন একটি প্রতিযোগিতামূলক দলে সুযোগ পাওয়া ঋতুপর্ণার জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে। 

মূলত আন্তর্জাতিক অঙ্গনে ঋতুপর্ণার পারফরম্যান্সও এই সুযোগ পাওয়ার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। গত বছর মিয়ানমারের মাটিতে এশিয়ান কাপ বাছাইয়ে স্বাগতিকদের বিপক্ষে জোড়া গোল করে আলোচনায় আসেন তিনি। এছাড়া সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত ম্যাচে তার দূরপাল্লার শট নজর কাড়েন এই ফরোয়ার্ড। 



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: