গোল্ডেন বুট ও বল জেতার দৌড়ে সবার উপরে মেসি

ক্রীড়া ডেস্ক

খেলা

২০২৬ ফিফা বিশ্বকাপে গোলের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি তীব্র হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের প্রতিযোগিতাও। ধারাবাহিক

2026-07-16T15:01:58+00:00
2026-07-16T15:01:58+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
গোল্ডেন বুট ও বল জেতার দৌড়ে সবার উপরে মেসি
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:০১ পিএম 
সংগৃহীত ছবি
২০২৬ ফিফা বিশ্বকাপে গোলের লড়াই যেমন জমে উঠেছে, তেমনি তীব্র হয়েছে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার স্বীকৃতি ‘গোল্ডেন বুট’ জয়ের প্রতিযোগিতাও। ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সে এই দৌড়ে সবার ওপরে উঠে এসেছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। 

ইংল্যান্ডের বিপক্ষেআর্জেন্টিনার নাটকীয় জয়ের পর লিওনেল মেসি আবারও অ্যাডিডাস গোল্ডেন বুটের দৌড়ে সবার উপরে উঠে এসেছেন। এই জয়ের মাধ্যমে আর্জেন্টিনা ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছে।

আলবিসেলেস্তের এই তারকাইংল্যান্ডের বিপক্ষে ২-১ জয়ের ম্যাচে গোল করতে পারেননি। তবে ম্যাচের আগে কিলিয়ান এমবাপ্পের সঙ্গে সমান ৮ গোল নিয়ে অবস্থান করা মেসি, ইংল্যান্ডের বিপক্ষে আরও দুটি অ্যাসিস্ট করার ফলে এখন ফরাসি ফরোয়ার্ডকে ছাড়িয়ে গেছেন। কারণ সমান সংখ্যক গোল হলে প্রথম টাইব্রেকার হিসেবে বিবেচনা করা হয় অ্যাসিস্টের সংখ্যা।

এদিকে ফ্রান্সের ২-০ গোলে স্পেনের কাছে সেমিফাইনালে হারের ম্যাচে এমবাপ্পেও গোল করতে পারেননি। তবে শনিবার মায়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে তার সামনে আরও একটি সুযোগ থাকবে নিজের গোলসংখ্যা বাড়ানোর। আর মেসি রোববার নিউইয়র্ক/নিউ জার্সিতে বিশ্বকাপ ফাইনালে স্পেনের মুখোমুখি হবেন।

ইংল্যান্ডের হ্যারি কেইন ও জুড বেলিংহ্যাম দুজনেরই গোলসংখ্যা এখন ৬। তারা মায়ামিতে ফ্রান্সের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে খেলবেন। অন্যদিকে, ৭ গোল করা নরওয়ের এরলিং হালান্ড কোয়ার্টার ফাইনালেই দল বিদায় নেয়ায় গোল্ডেন বুটের লড়াই থেকে ছিটকে গেছেন তিনি।

অ্যাডিডাস গোল্ডেন বুটের শর্ত : অ্যাডিডাস গোল্ডেন বুট সেই খেলোয়াড়কে দেয়া হবে, যিনি টুর্নামেন্টে সর্বাধিক গোল করবেন।

যদি দুই বা ততোধিক খেলোয়াড় সমান সংখ্যক গোল করেন, তাহলে ফিফার টেকনিক্যাল স্টাডি গ্রুপের নির্ধারিত অ্যাসিস্টের সংখ্যা হবে প্রথম নির্ণায়ক।

যদি অ্যাসিস্টের সংখ্যাও সমান থাকে, তাহলে টুর্নামেন্টে মোট খেলার সময় (মিনিট) বিবেচনা করা হবে। যে খেলোয়াড় কম সময় মাঠে থেকে একই অর্জন করেছেন, তিনিই র‌্যাঙ্কিংয়ে এগিয়ে থাকবেন।

অ্যাডিডাস গোল্ডেন বুটের তালিকা

১. লিওনেল মেসি- ৮ গোল, ৪ অ্যাসিস্ট

২. কিলিয়ান এমবাপ্পে- ৮ গোল, ৩ অ্যাসিস্ট

৩. এরলিং হালান্ড- ৭ গোল, কোনো অ্যাস্টিস্ট নেই

৪. জুড বেলিংহ্যাম- ৬ গোল, ১ অ্যাসিস্ট

৫. হ্যারি কেইন- ৬ গোল, ১ অ্যাসিস্ট

৬. ওসমানে দেম্বেলে- ৫ গোল, ২ অ্যাসিস্ট

৭. মাইকেল ওয়ারজাবেল- ৫ গোল, ১ অ্যাসিস্ট

৮. ইসমায়েলিয়া সার- ৪ গোল, ১ অ্যাসিস্ট

৯. জুলিয়ান কুইনোনেস- ৪ গোল, ১ অ্যাসিস্ট

১০. ভিনিসিয়ুস জুনিয়র- ৪ গোল, ১ অ্যাসিস্ট


  বিষয়:   বিশ্বকাপ  গোল্ডেন বুট  লিওনেল মেসি 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: