বাবার দেওয়া প্রথম বুটের স্বপ্ন পূরণ, আবেগে কাঁদলেন লাউতারো

ক্রীড়া ডেস্ক

খেলা

বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে বদলি হিসেবে নেমে যে গোলটি করলেন, সেটিই পাঠিয়ে দিল আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে। ম্যাচ শেষে আবেগ আর ধরে

2026-07-16T12:50:17+00:00
2026-07-16T12:50:17+00:00
  শুক্রবার, ১৭ জুলাই ২০২৬,
২ শ্রাবণ ১৪৩৩
 
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬
খেলা
বাবার দেওয়া প্রথম বুটের স্বপ্ন পূরণ, আবেগে কাঁদলেন লাউতারো
ক্রীড়া ডেস্ক
বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১২:৫০ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্বকাপ সেমিফাইনালের মঞ্চে বদলি হিসেবে নেমে যে গোলটি করলেন, সেটিই পাঠিয়ে দিল আর্জেন্টিনাকে স্বপ্নের ফাইনালে। ম্যাচ শেষে আবেগ আর ধরে রাখতে পারেননি লাউতারো মার্তিনেজ। চোখের জল মুছতে মুছতে তিনি বললেন, ‘এই গোলের স্বপ্ন আমি চিরকাল দেখেছি।’ জীবনের সবচেয়ে স্মরণীয় মুহূর্তে তার আবেগঘন প্রতিক্রিয়া ছুঁয়ে গেছে কোটি ফুটবলপ্রেমীর হৃদয়।

আটলান্টায় ইংলিশদের ২-১ ব্যবধানে হারিয়ে ফাইনালে ওঠার পর মাঠেই কেঁদে ফেলেন এই ইন্টার মিলান তারকা। ম্যাচ শেষে তিনি জানান, এই মুহূর্তটির স্বপ্ন তিনি ছোটবেলা থেকেই দেখতেন।

সাক্ষাৎকার দেওয়ার সময় গলা বুজে আসছিল লাউতারোর। তিনি বলেন, আমি আসলেই জানি না... এটা এতটাই তীব্র অনুভূতি! বাবা যখন আমাকে প্রথমবার একজোড়া বুট কিনে দিয়েছিলেন, আমি তখন থেকেই এই রকম একটি গোলের স্বপ্ন দেখতাম।

নিজের মায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি আরও যোগ করেন, আমার মায়ের জন্য, যিনি আমি রেসিং ক্লাবে (লাউতারোর সাবেক ক্লাব) যোগ দেওয়ার পর থেকে প্রতিদিন আমার বিছানা গুছিয়ে রাখতেন—সেই ভালোবাসার মূল্য এই গোল বা ফাইনালের চেয়েও অনেক বেশি।

২০২২ কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলেও কোনো গোল পাননি লাউতারো। তাই এই বিশ্বকাপটি ছিল তার জন্য এক ধরণের প্রতিবাদের, নিজেকে প্রমাণ করার। আর সেটি তিনি দারুণভাবে করে দেখিয়েছেন। গ্রুপ পর্বে জর্ডানের বিপক্ষে পেনাল্টি এবং কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিরুদ্ধে ৩-১ ব্যবধানের জয়ের পর, এবার সেমিফাইনালে করলেন মহাগুরুত্বপূর্ণ জয়সূচক গোলটি।

নিজের আত্মবিশ্বাসের কথা জানিয়ে লাউতারো বলেন, আমি এটা মনে-প্রাণে বিশ্বাস করেছিলাম। আমি ম্যাচের আগে আলেক্সিস (ম্যাক অ্যালিস্টার) ও ফাকুন্দোকে (মেদিনা) বলেছিলাম যে, আমি বদলি হিসেবে মাঠে নামব এবং গোল করে ম্যাচ জেতাব

ম্যাচের বিশ্লেষণ করতে গিয়ে আর্জেন্টিনার এই তারকা ফরোয়ার্ড বলেন, এই দলটা বারবার প্রমাণ করছে তারা কী দিয়ে তৈরি। ইংল্যান্ডের খেলোয়াড়রা ক্লান্ত হয়ে পড়েছিল। তারা প্রথম ৬০ মিনিট আমাদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করে, এরপর আর পারছিল না। গোল পাওয়ার পর তারা পুরোপুরি রক্ষণাত্মক হয়ে পড়ে, যা আমাদের বল নিয়ন্ত্রণে রেখে আক্রমণের সুযোগ করে দেয়। আমরা সুযোগগুলো কাজে লাগিয়ে গোল আদায় করেছি এবং আরও একবার বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়েছি।


  বিষয়:   বিশ্বকাপ  আর্জেন্টিনা  লাউতারো মার্তিনেজ  বিশ্বকাপ চ্যাম্পিয়ন 


Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: