ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে রওনা দিল ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

ভারতের গোয়ায় চলতি মাসের ২৫ তারিখে শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আজ সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের

2026-05-07T16:56:37+00:00
2026-05-07T16:56:37+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
খেলাধুলা
ভিসা জটিলতায় ৯ জনকে রেখে ব্যাংককের পথে রওনা দিল ঋতুপর্ণারা
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:৫৬ পিএম 
সংগৃহীত ছবি
ভারতের গোয়ায় চলতি মাসের ২৫ তারিখে শুরু হবে সাফ নারী টুর্নামেন্ট। টুর্নামেন্টের প্রস্তুতির জন্য আজ সকালে ইউএস বাংলার ফ্লাইটে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন ঋতুপর্ণারা। তবে বাংলাদেশ দলের ৩২ সদস্যের ৯ জন ভিসা জটিলতায় রওনা হতে পারেননি।

বাংলাদেশ নারী দলের ম্যানেজার খালিদ মাহমুদ নওমী বলেন, ‘২ গোলরক্ষক মিলি আক্তার ও রুপনা চাকমা এবং কোচিং স্টাফ-কর্মকর্তা সহ মোট ৯ জন ভিসা না পাওয়ায় আজ রওনা হতে পারেননি। ফেডারেশন থাই দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। আজ ভিসা হলে আগামীকালই বাকি সদস্যগণ রওনা হবে।’

বাংলাদেশ নারী দলের হেড কোচ ব্রিটিশ কোচ পিটার বাটলার ও ফিটনেস কোচ অস্ট্রেলিয়ান ক্যামরন লর্ড। তাদের ইংল্যান্ড ও আমেরিকার পাসপোর্ট থাকায় থাইল্যান্ডে ভিসার প্রয়োজন হয় না। বাংলাদেশের ফুটবলার আনিকার সুইডিশ পাসপোর্ট থাকায় তারও ভিসার প্রয়োজন নেই।

বাংলাদেশ নারী দল থাইল্যান্ডে অবস্থান করবে ২১ মে পর্যন্ত। এরপর ভারতের গোয়ায় রওনা হবেন তারা। এই দুই সপ্তাহ সেখানে ২টি ক্লাবের সঙ্গে ২টি ম্যাচ খেলবে বাংলাদশের মেয়েরা।



Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: