পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
জাতীয়
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর
পর্যায়ক্রমে সেনাবাহিনী প্রত্যাহার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৪:১৬ পিএম
সংগৃহীত ছবি
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ বলেছেন, পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা ফিরে এসেছে। তাই আইনশৃঙ্খলা রক্ষায় মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করা সেনাবাহিনীর সদস্যদের পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে।
বৃহস্পতিবার (৭ মে) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সভা শেষে তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়েছে। অনির্দিষ্টকালের জন্য সেনাবাহিনীকে মাঠে রেখে পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রয়োজন নেই। নির্বাচিত রাজনৈতিক সরকার দায়িত্ব গ্রহণ করেছে এবং পুলিশ বাহিনীকে আবারও কার্যকর ও সুশৃঙ্খল অবস্থায় ফিরিয়ে আনার বিষয়ে সরকারের আস্থা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, জনগণের মনেও পুলিশের প্রতি বিশ্বাস ফিরে এসেছে। তাই সেনাবাহিনী প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে কীভাবে এই প্রত্যাহার কার্যক্রম পরিচালিত হবে, সে বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো যৌথভাবে পরিকল্পনা নির্ধারণ করবে।
চলমান বিশেষ অভিযান প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাঁদাবাজ, সন্ত্রাসী, মাদক কারবারি, জুয়াড়ি ও অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে।
তিনি বলেন, “সময় শেষ হয়ে যায়নি। অপেক্ষা করুন, দেখবেন অভিযান অব্যাহত আছে। প্রতিদিনই দাগী আসামি গ্রেপ্তার হচ্ছে। মাদক, সন্ত্রাসবাদ, জুয়া ও অস্ত্র সংশ্লিষ্ট অপরাধীদের আটক করা হচ্ছে।”
তিনি জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চালানো হচ্ছে। কোথাও কোথাও যৌথ অভিযান পরিচালিত হচ্ছে, আবার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এককভাবেও অভিযান চালাচ্ছেন।
‘বড় গডফাদারদের’ বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না— এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “আইনের ঊর্ধ্বে কেউ নয়। সঠিকভাবে তালিকা প্রণয়ন করেই অভিযানে নামা হয়েছে।”
স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, সরকারের চলমান অভিযানের ফলে দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে। তবে এ বিষয়ে ভিন্নমত থাকতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮