হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম ওরস শুরু আজ

আব্দুল হান্নান, সিলেট থেকে

সারাদেশ

৭০০ বছরের ঐতিহ্য সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) শুরু হয়েছে শাহজালাল (রহ.) এর

2026-05-07T12:51:07+00:00
2026-05-07T12:52:37+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
সারাদেশ
হযরত শাহ্‌জালাল (রহ.)'র ৭০৭তম ওরস শুরু আজ
গান-বাজনা নিষিদ্ধ
আব্দুল হান্নান, সিলেট থেকে
প্রকাশ: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ১২:৫১ পিএম  আপডেট: ০৭.০৫.২০২৬ ১২:৫২ পিএম

৭০০ বছরের ঐতিহ্য সিলেটের হযরত শাহজালাল (রহ.) এর বার্ষিক ওরস। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার (৭ মে) শুরু হয়েছে শাহজালাল (রহ.) এর ৭০৭তম বার্ষিক ওরস। বৃহস্পতিবার সকাল থেকে গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয়েছে ওরসের আনুষ্ঠানিকতা।

আগামীকাল শুক্রবার (৮ মে) ভোরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে দুই দিনব্যাপী এই ওরস।

শাহজালালের ওরস মানেই মাজারে হাজার হাজার ভক্ত-আশেকানদের মিলনমেলা। ভক্তদের নাচ গানের তালে তালে চলতো অশ্লীলতাও। গাজার আসর বসাটাও ছিল একটা সাধারণ ব্যাপার। তবে এবার প্রথা ভেঙে অসামাজিকতা ও অশ্লীলতা বন্ধ করে শুরু হয়েছে ওরসের কার্যক্রম।

অন্যান্য বছরের মতো এবার ভক্ত-আশেকানদের ভিড় বেড়েই চলেছে মাজার এলাকায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ওরসে শরিক হতে আসতে শুরু করেছেন হাজার হাজার মানুষ। তাদের অনেকেই অবস্থান করছেন মাজারের আশপাশের হোটেলগুলোতে।

অসামাজিকতা ও অশ্লীলতা বন্ধ রাখতে কঠোর পদক্ষেপ নিয়েছে পুলিশ। সকাল থেকে পুলিশের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। তবে শেষ পর্যন্ত অসামাজিকতা কতটুকু ঠেকানো সম্ভব হবে সেটা নিয়ে প্রশ্ন রয়েছে।

প্রতিবছর আরবি মাসের ১৯ ও ২০ জিলকদ দুই দিনব্যাপী হযরত শাহজালাল (র.) এর ওরস অনুষ্ঠিত হয়ে থাকে। প্রতিবছর ওরসে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত-আশেকান জড়ো হন শাহজালালের মাজারে। মাজারে গিলাফ ছাড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা।

এদিকে এ বছর অসামাজিকতা বন্ধ করে শান্তিপূর্ণভাবে ওরস সম্পন্ন করতে প্রশাসন ও মাজার কর্তৃপক্ষ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রশাসন শান্তিপূর্ণ-সুশৃঙ্খলভাবে মাজারের পবিত্রতা রক্ষা করে ওরস সম্পন্ন করার লক্ষ্যে এরইমধ্যে সিলেটের সকল দলমতের মানুষের সঙ্গে মতবিনিময় করেছে।

বৃহস্পতিবার সকালে শাহজালালের মাজার এলাকা ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন স্থান থেকে এসে ভিড় জমিয়েছেন মাজারের ভক্ত-অনুরাগীরা। সকাল ১০টার দিকে মাজার কর্তৃপক্ষের গিলাফ ছড়ানোর মধ্য দিয়ে শুরু হয় ওরসের আনুষ্ঠানিকতা। দলে দলে ভক্ত-অনুরাগীরা প্রবেশ করছেন মাজারে। চারপাশে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগানে মুখর মাজার এলাকা।

মাজারের মোতাওয়াল্লি ফতেউল্লাহ আল আমান জানিয়েছেন, ওরসের আনুষ্ঠানিকতার মধ্যে রয়েছে কোরআন খতম, মিলাদ মাহফিল, জিকির-আসকার ও বিশেষ দোয়া। ভক্তদের নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে মাজারের নিজস্ব স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে। ইতোমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার আশেকান ও ভক্ত মাজার প্রাঙ্গণে এসে সমবেত হয়েছেন।

এর আগে ওরসকে কেন্দ্র করে মাজার ও আশপাশ এলাকায় নিরাপত্তা জোরদার করেছে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) সোমবার মাজার এলাকা পরিদর্শনকালে এসএমপি কমিশনার মো. আব্দুল কুদ্দুছ চৌধুরী পিপিএম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওরস চলাকালীন মাজার এলাকায় সব ধরনের গান-বাজনা এবং বাদ্যযন্ত্র ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। তিনি বলেন, "গিলাফ নিয়ে আসার সময় ভক্তরা অনেক সময় ঢোল ও বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে-গেয়ে আসেন, যা ওরসের শৃঙ্খলা ও পবিত্রতা নষ্ট করে। এবার এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না।" ইসলামবিরোধী কার্যকলাপ রোধে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ওরসে আসা ভক্তদের যানবাহন আলিয়া মাদ্রাসা মাঠে না রাখারও আহ্বান জানিয়েছেন তিনি। এর বদলে সেগুলো এমসি কলেজ মাঠ এবং শাহী ঈদগাহ এলাকায় রাখার আহ্বান জানিয়েছেন। বলেছেন, এতে যানজটের ঝামেলা থেকে নগরবাসী মুক্তি পাবেন এবং ভক্ত আশেকানরা স্বচ্ছন্দে মাজারে যাতায়াত করতে পারবেন।

তিনি বলেন, ওরসকে কেন্দ্র করে অনেক সময় দু’একজন গাঁজা নিয়ে আসেন এবং সেবন করেন। এজাতীয় ইসলাম বিরোধী কার্যকলাপের অপচেষ্টা কেউ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, সর্চোচ্চ নিরাপত্তা ব্যবস্থা থাকবে। সাদা পোশাকেও পুলিশ ও গোয়েন্দারা সতর্ক অবস্থান নিবেন। আপনারা যারা স্বেচ্ছাসেবক হিসাবে দায়িত্ব পালন করবেন তারা সবাই সতর্ক থেকে পুলিশের সহযোগীতা নিবেন। ইনশাল্লাহ আমরা সুন্দরভাবে ওরস পালন করতে পারবো।

এদিকে ওরসের শিরনির জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে গরু উপহার দেওয়া হয়েছে। গত সোমবার প্রধানমন্ত্রীর প্রতিনিধি হিসেবে সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী মাজার কর্তৃপক্ষের কাছে এই উপহার হস্তান্তর করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে ওরস সম্পন্ন করতে মাজার কমিটি ও প্রশাসন সকলের সহযোগিতা কামনা করেছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: