শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হত্যাকাণ্ডে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির

2026-05-05T11:54:08+00:00
2026-05-05T12:21:53+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
রাজনীতি
শাপলা চত্বরের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিশনের দাবি জামায়াত আমিরের
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ১১:৫৪ এএম  আপডেট: ০৫.০৫.২০২৬ ১২:২১ পিএম
২০১৩ সালের ৫ মে ঢাকার শাপলা চত্বরে হত্যাকাণ্ডে একটি স্বাধীন, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্ত কমিশন গঠন করে প্রকৃত ঘটনা জাতির সামনে উন্মোচন ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

মঙ্গলবার (৫ মে) সংবাদমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এই দাবি জানান।

বিবৃতিতে ডা. শফিকুর রহমান বলেন, শাপলা চত্বরের ওই ঘটনা দেশের ইতিহাসের একটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায়।

সেদিন ধর্মপ্রাণ সাধারণ মানুষের ওপর যে অভিযান চালানো হয়েছিল, তা মানবতার আদর্শ ও গণতান্ত্রিক মূল্যবোধের পরিপন্থি। এই ঘটনার প্রকৃত কারণ এবং এতে কী ঘটেছিল, তা জাতির সামনে আসা প্রয়োজন বলে তিনি মনে করেন।

বিরোধীদলীয় নেতা তার বক্তব্যে বিচারহীনতার সংস্কৃতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, দীর্ঘ সময় অতিবাহিত হলেও এই ঘটনার কোনো সুষ্ঠু ও নিরপেক্ষ বিচার না হওয়া অত্যন্ত দুঃখজনক। বিচারিক প্রক্রিয়ার এই দীর্ঘসূত্রতার কারণে ভুক্তভোগী পরিবারগুলো এখনো ন্যায়বিচারের অপেক্ষায় রয়েছে, যা জনমনে এক ধরনের হতাশা সৃষ্টি করছে।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন যে, একটি গণতান্ত্রিক ও সভ্য রাষ্ট্রে শান্তিপূর্ণ সমাবেশ এবং মতপ্রকাশের অধিকার প্রত্যেকের সাংবিধানিক অধিকার। এই অধিকার দমনে শক্তি প্রয়োগের মতো ঘটনা কোনোভাবেই কাম্য নয়। 

ভবিষ্যতে যেন এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি না ঘটে, সেজন্য জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিবৃতির শেষাংশে তিনি দেশের শান্তি, ন্যায়বিচার এবং মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে দেশবাসীকে ঐক্যবদ্ধ থেকে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

এমটিআই


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: