গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী এমপিরা

অনলাইন ডেস্ক

রাজনীতি

বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ

2026-05-04T15:39:46+00:00
2026-05-04T15:39:46+00:00
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
 
রবিবার, ১৯ জুলাই ২০২৬
রাজনীতি
গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখবেন সংরক্ষিত নারী এমপিরা
মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
সোমবার, ৪ মে, ২০২৬, ৩:৩৯ পিএম 
বিএনপির সংরক্ষিত নারী আসনের এমপিরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রুপ দিতে ও দেশের স্বার্থ রক্ষায় জাতীয় সংসদে ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সংরক্ষিত আসনে বিএনপির সংসদ সদস্যরা সোমবার (৪ মে) বেলা ১১টার দিকে শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী চেয়ারপারসন খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এ সময় তাদের সঙ্গে ছিলেন মির্জা ফখরুল।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আমাদের নারী সদস্যরা যারা নির্বাচিত হয়ে এসেছেন তাদেরকে সঙ্গে নিয়ে আমরা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছি। 

আমরা দলের পক্ষ থেকে এবং জাতীয় সংসদের পক্ষ থেকে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাহেব আমরাও তাদের (সংরক্ষিত নারী সদস্যগণ) সঙ্গে এসেছি এবং তাদেরকে সমর্থন করেছি।

আমরা আশা করি, জাতীয় সংসদে তারা তাদের ভূমিকা যথাযথভাবে পালন করবেন।

জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য শপথ নিয়েছেন রোববার রাতে। সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ তাদের শপথবাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান উপস্থিত ছিলেন।

সংসদের ৫০ সংরক্ষিত আসনে বিএনপির সদস্য সংখ্যা ৩৬ জন নির্বাচিত হয়েছেন।

শপথ শেষে নবনির্বাচিত সদস্যরা শপথপত্রে সই করেন। পরে সংসদ সদস্যদের তালিকাভুক্ত বইতেও সই করেন তারা।

এমটিআই


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: