মেয়ের জন্মদিনে সমুদ্রবিলাসে পরীমনি

বিনোদন প্রতিবেদক

বিনোদন

চিত্রনায়িকা পরীমনির সিনেমার কাজ নেই বললেই চলে। দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার এখনকার যত ব্যস্ততা। মাঝে মধ্যেই

2026-05-04T14:29:05+00:00
2026-05-04T14:29:05+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
বিনোদন
মেয়ের জন্মদিনে সমুদ্রবিলাসে পরীমনি
বিনোদন প্রতিবেদক
সোমবার, ৪ মে, ২০২৬, ২:২৯ পিএম 
চিত্রনায়িকা পরীমনির সিনেমার কাজ নেই বললেই চলে। দুই সন্তান পূণ্য ও প্রিয়মকে নিয়েই যেন তার এখনকার যত ব্যস্ততা। মাঝে মধ্যেই তাদের নিয়ে আনন্দ-আবেগঘন মুহূর্তে দেখা যায় তাকে। মেয়ের জন্মদিন উপলক্ষে পরিবার নিয়ে সমুদ্রভ্রমণে গেছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। 

মেহেদিতে রাঙানো পায়ের একটি ভিডিও প্রকাশ করে সামাজিক মাধ্যমে নিজের অনুভূতি ভাগ করেছেন তিনি। মাত্র ১ ঘণ্টাতেই ভিডিওর পোস্টে ১০ হাজারেরও বেশি রিয়েক্ট পড়েছে। 

স্ট্যাটাসে পরীমনি জানান, ৩ মে ছিল তার মেয়ের জন্মদিন। এই উপলক্ষে পরিবারের সবাইকে নিয়ে ঘুরতে বের হয়েছেন তিনি। পরশু রাত থেকেই শুরু হয়েছে জন্মদিনের উদযাপন। তবে ব্যস্ততার কারণে এখনো ছবি বা ভিডিও শেয়ার করার সময় পাননি বলেও উল্লেখ করেন এই অভিনেত্রী। 

তিনি লেখেন, সকাল থেকেই ছেলে-মেয়েকে নিয়ে সমুদ্রে দারুণ সময় কাটছে। ঝাঁপাঝাঁপি, এরপর গোসল ও খাওয়াদাওয়া শেষে একটু বিশ্রামের ফাঁকেই ভক্তদের উদ্দেশে কৃতজ্ঞতা জানানোর সময় বের করেছেন। 

জরুরি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়জরুরি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
মেয়েকে জন্মদিনের শুভেচ্ছা জানানো সবার প্রতি ধন্যবাদ জানিয়ে পরীমনি বলেন, সবার দোয়া ও ভালোবাসায় সন্তানদের রাখার অনুরোধ করেছেন তিনি। 

পাশাপাশি বাড়ি ফেরার পর এই আনন্দঘন মুহূর্তগুলো সবার সঙ্গে ভাগ করে নেওয়ার কথাও জানিয়েছেন এই নায়িকা।

এমটিআই



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: