ই-পেপার বাংলা কনভার্টার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬ ১৬ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বুধবার ● ২৯ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান রিফাহ রাফিয়া বারীর বেস্ট স্টুডেন্ট অ্যাওয়ার্ড অর্জন
মো. রফিকুল বারী
প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৪:৫১ পিএম  (ভিজিটর : ৬৪)

জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার কৃতি সন্তান  রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের  প্রথম ডীনস্ অ্যাওয়ার্ড/২৫ এ গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অনার্সে ফার্স্ট ক্লাস  ফার্স্ট হওয়ায় বেস্ট স্টুডেন্ট (সেরাদের সেরা শিক্ষার্থী) অ্যাওয়ার্ড অর্জন করেছেন।  সে ২০১৯/২০ সেশনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে ১ম থেকে  ৮ ম সেমিস্টার  পর্যন্ত ১ ম স্হান অর্জন করেই অনার্সের চূড়ান্ত ফলাফল অর্জন করেন।

রিফাহ রাফিয়া বারী  গণযোগাযোগ ও  সাংবাদিকতা বিভাগে তাঁর স্নাতক (অনার্স) পরীক্ষায় ৪:০০ এর মধ্যে ৩.৮৩ সিজিপিএ  অর্জনকরে  বিভাগে ফার্স্ট ক্লাস ফার্স্ট হওয়ায় প্রথম ডীনস্ অ্যাওয়াডধারী হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে  গত বৃহ: বার আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে বর্তমান ভিসি প্রধান অতিথি  ড. মো. ফরিদুল ইসলাম এর হাত থেকে ক্রেস্ট,সার্টিফিকেট ও নগদ দশ হাজার অর্থ পুরস্কার  গ্রহন করেন। উল্লেখ্য যে তাঁর বড় বোন রিফাহ  তাসফিয়া  বারী একই সেশনে  ফিলোসোফি  বিভাগে অনার্সে কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়,ত্রিশাল, ময়মনসিংহ এ ভর্তি হয়ে এখন মাস্টার্স এর পরীক্ষার্থী।

অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত  করেন উপ- উপচার্য প্রফেসর মোহা. ফরিদ উদ্দীন খান,বিশেষ অতিথি হিসেবে  ছিলেন উপ- উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ  মাইনউদ্দিন,প্রফেসর ড. মোহাম্মদ মিজানুদ্দিন সাবেক  উপাচার্য, ই. কু. সাবেক  উপাচার্য  প্রফেসর মো. রফিকুল ইসলাম  এছাড়াও ছিলেন  সাবেক ডীন, প্রফেসর ও শিক্ষার্থীবৃন্দ।

অনুষ্ঠানে  আমন্ত্রিত  অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন রিফাহ রাফিয়া বারী' র গর্বিত পিতা  মাদারগঞ্জ  পৌরসভার ৩ নং ওয়ার্ড গাবের গ্রামের বাসিন্দা, দৈনিক ভোরের ডাক,দৈনিক আজকের  জামালপুর পত্রিকা ও রূপসী  বাংলা টিভির  মাদারগঞ্জ প্রতিনিধি এবং সাবেক প্রফেসর সাংবাদিক  মো. রফিকুল বারী  ও মাতা রাউফা খানম রুমি।এ সময় রাবির উপ- উপাচার্য  ও গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান এর উপস্হিতিতে এক আবেগঘন  পরিবেশের  সৃষ্টি  হয়।

পুরস্কার  প্রদান শেষে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. মোজাম্মেল  হোসেন বকুল স্যার -আমেনা মেম,শিমু মেম,বাকী স্যার, রানা স্যার,সাইফুল ও দুলাল  স্যারের সাথে  পরিচয়  করিয়ে দেন। সবশেষে  এই কৃতি শিক্ষার্থীর  বাবা - মাকে নিজ বিভাগে নিয়ে বিশেষ  ফটোসেশান  ও আপ্যায়নের মাধ্যমে  সংবর্ধিত করেন।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com