যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত

কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে রবিবার ভোরে এক বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক বিরোধের সঙ্গে

2026-04-20T15:37:04+00:00
2026-04-20T15:37:04+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানায় পারিবারিক বিরোধের জেরে বন্দুক হামলায় ৮ শিশু নিহত
কৌশলী ইমা, নিউ ইয়র্ক প্রতিনিধি
সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৩:৩৭ পিএম 
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শ্রিভপোর্ট শহরে রবিবার ভোরে এক বন্দুক হামলায় ৮ শিশু নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি পারিবারিক বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট বলে ধারণা করা হচ্ছে।

শ্রিভপোর্ট পুলিশ বিভাগের মুখপাত্র ক্রিস বর্ডেলন জানান, নিহতদের বয়স ১ থেকে প্রায় ১৪ বছরের মধ্যে। মোট ১০ জন গুলিবিদ্ধ হয়েছে এবং নিহত শিশুদের মধ্যে কয়েকজন হামলাকারীর আত্মীয়ও ছিল।

বর্ডেলনের ভাষ্য অনুযায়ী, হামলার পর বন্দুকধারী একটি গাড়ি ছিনতাই করে পালিয়ে যায়। পরে পুলিশ ধাওয়া করলে তার মৃত্যু হয়। তবে তিনি পুলিশের গুলিতে নিহত হয়েছেন নাকি নিজেই গুলি করে আত্মহত্যা করেছেন তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ জানায়, ঘটনাস্থল চারটি আলাদা এলাকাজুড়ে বিস্তৃত ছিল, যার মধ্যে তিনটি আবাসিক বাড়ি অন্তর্ভুক্ত। সকাল ৬টার কিছু পর গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এটি একটি পারিবারিক সহিংসতার ঘটনা এবং হামলাকারী একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বলে জানানো হয়েছে। এখনো ঘটনার কোনো নির্দিষ্ট উদ্দেশ্য শনাক্ত করা যায়নি।

ক্রিস বর্ডেলন বলেন, এটি এমন একটি ভয়াবহ দৃশ্য, যা আমাদের অধিকাংশই আগে কখনো দেখিনি।
শ্রিভপোর্টের মেয়র টম আর্সেনো বলেন, এই ঘটনা পুরো কমিউনিটিকে আঘাত করেছে। আমরা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সঙ্গে শোক প্রকাশ করছি। এটি অত্যন্ত মর্মান্তিক সম্ভবত আমাদের শহরের সবচেয়ে ভয়াবহ ঘটনা।

শ্রিভপোর্ট পুলিশ প্রধান ওয়েন স্মিথ বলেন, এমন একটি ঘটনা কীভাবে ঘটতে পারে, তা কল্পনাও করা কঠিন।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এক বিবৃতিতে বলেন, এই ভয়াবহ ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত এবং ক্ষতিগ্রস্ত সবার জন্য প্রার্থনা করছি। তিনি ঘটনাস্থলে কাজ করা আইনশৃঙ্খলা বাহিনী ও জরুরি সেবাকর্মীদের প্রতি কৃতজ্ঞতাও জানান।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: