'ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষে কান্না দেখে অবাক হয়েছি'

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

2026-07-05T17:58:18+00:00
2026-07-05T17:58:18+00:00
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
 
সোমবার, ৬ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ইরানিদের শোক দেখে ‘বিস্মিত’ ট্রাম্প
'ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে, কিন্তু এতো মানুষে কান্না দেখে অবাক হয়েছি'
আন্তর্জাতিক ডেস্ক
রোববার, ৫ জুলাই, ২০২৬, ৫:৫৮ পিএম 
খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্মিত ডোনাল্ড ট্রাম্প।
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখো মানুষের শোক প্রকাশ দেখে বিস্ময় প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘ভেবেছিলাম মানুষ খামেনিকে ঘৃণা করে। কিন্তু জানাজায় বিপুল মানুষের কান্না দেখে আমি অবাক হয়েছি।’

মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ট্রাম্প। সাক্ষাৎকারে তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি নির্মূল করতে পারতেন। তিনি আরও দাবি করেন, চাইলে জানাজায় উপস্থিত সবাইকে তিনি ‘নির্মূল’ করতে পারতেন। তবে তা করলে আলোচনার জন্য আর কেউ অবশিষ্ট থাকবে না বলেও মন্তব্য করেন।

ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, খামেনির জানাজা শেষ না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র ও ইরান পারস্পরিক আলোচনা সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।

তিনি আরও বলেন, ‘জানাজার সময় দুই পক্ষই একে অপরের ওপর কোনো হামলা চালাবে না।’

শনিবার রাজধানী তেহরানে আয়াতুল্লাহ আলী খামেনির জানাজায় লাখ লাখ মানুষ অংশ নেন। শোক প্রকাশের পাশাপাশি সেখানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলবিরোধী বিভিন্ন স্লোগানও দেওয়া হয়।

জানাজায় অংশ নেওয়া সাধারণ মানুষ ও দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শোকাহতদের অনেকেই খামেনির মৃত্যুকে ব্যক্তিগত ও জাতীয় ক্ষতি হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে হামলার জন্য দায়ীদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

সোর্স: অ্যাক্সিওস


  বিষয়:   ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা  আয়াতুল্লাহ আলী খামেনি  জানাজা  মার্কিন প্রেসিডেন্ট  ডোনাল্ড ট্রাম্প  ইরান  তেহরান 


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: